ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো ব্রাজিলিয়ানদের হাতকড়া পরানোর ঘটনায় ব্রাজিলের ক্ষোভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 178

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো ব্রাজিলিয়ান অভিবাসীদের হাতে হাতকড়া পরানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল সরকার। দেশটির একজন শীর্ষ মন্ত্রী এ ঘটনাকে ব্রাজিলিয়ান নাগরিকদের প্রতি “চরম অপমান” হিসেবে অভিহিত করেছেন।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীদের বহনকারী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে আমাজনের মানাউস শহরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটির গন্তব্য ছিল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের বেলো হরিজন্তে শহর।

আরও পড়ুন  ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লাইটটিতে ৮৮ জন ব্রাজিলিয়ান নাগরিক, ১৬ জন মার্কিন নিরাপত্তা কর্মকর্তা এবং আটজন ক্রু সদস্য ছিলেন। প্লেনটি ব্রাজিলের বিচারমন্ত্রী রিকার্দো লেভান্দোভস্কির নির্দেশে গ্রহণ করা হয়। পুলিশের হস্তক্ষেপে দ্রুত যাত্রীদের হাতকড়া খুলে ফেলা হয়।

পরবর্তীতে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার নির্দেশে ব্রাজিলিয়ান বিমানবাহিনীর একটি উড়োজাহাজে অভিবাসীদের গন্তব্যে পাঠানো হয়। সরকারের দাবি, যাতে তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এ বছরের এটি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলিয়ান অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম। ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করে অনথিভুক্ত অভিবাসীদের নির্বাসনের পরিকল্পনা নিয়েছে।

হাতকড়া পরানোর বিষয়টি ব্রাজিলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এমনকি যুক্তরাষ্ট্রপন্থি সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোও এই ধরনের আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন মহলে বিতর্ক চলছে।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো ব্রাজিলিয়ানদের হাতকড়া পরানোর ঘটনায় ব্রাজিলের ক্ষোভ

আপডেট সময় ০৩:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো ব্রাজিলিয়ান অভিবাসীদের হাতে হাতকড়া পরানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল সরকার। দেশটির একজন শীর্ষ মন্ত্রী এ ঘটনাকে ব্রাজিলিয়ান নাগরিকদের প্রতি “চরম অপমান” হিসেবে অভিহিত করেছেন।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীদের বহনকারী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে আমাজনের মানাউস শহরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটির গন্তব্য ছিল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের বেলো হরিজন্তে শহর।

আরও পড়ুন  পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের