ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের আওতায় আসছে জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে বন্যার ক্ষতিপূরণ দাবি নেপালের সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কবে নাগাদ স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ জানালেন রিজভী এআই-এর ঝুঁকি মোকাবিলায় বিচারকদের সতর্ক থাকার আহ্বান মেধাবীদের হাত ধরেই বিশ্বসভায় নেতৃত্ব দেবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ৬ লাখ কোটি ছাড়াল খেলাপি ঋণ বন্দিদের গুলি করে পেট কেটে নদীতে ফেলতেন জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে সাক্ষ্য দুই দেশের স্বার্থেই ভারত সফর করবেন তারেক রহমান

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র বিতর্ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 162

ছবি: সংগৃহীত

১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র মতবিরোধ দেখা গেছে। এই মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও চীন ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি ও বাস্তবায়নের জন্য গঠিত একটি কমিটি নিয়ে আলোচনা ঠেকানোর চেষ্টা করে। তবে ভোটাভুটিতে তারা ব্যর্থ হয়। প্রস্তাবটি ১১-২ ভোটে পাস হয়। আর দুই দেশ ভোটদানে বিরত থাকে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ মস্কো ও বেইজিংকে অভিযুক্ত করে বলেন, তারা তথাকথিত ‘১৭৩৭ কমিটি’র কাজ বাধাগ্রস্ত করে তেহরানকে রক্ষা করার চেষ্টা করছে।

ওয়াল্টজ বলেন, চীন ও রাশিয়া একটি কার্যকর নিষেধাজ্ঞা কমিটি চায় না। কারণ তারা তাদের অংশীদার ইরানকে রক্ষা করতে চায়।
অন্যদিকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে- এমন অভিযোগ ঘিরে অযথা আতঙ্ক সৃষ্টি করছে। যার কোনো প্রমাণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনে পাওয়া যায়নি। এদিকে চীনের প্রতিনিধি ফু ছং বলেন, ইরানের পারমাণবিক সংকটের জন্য মূলত ওয়াশিংটনই দায়ী। তার মতে, যুক্তরাষ্ট্র আলোচনা চলাকালেই ইরানের বিরুদ্ধে প্রকাশ্য শক্তি প্রয়োগ করেছে, যার ফলে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

আরও পড়ুন  পাকিস্তানকে অশান্ত করতেই ট্রেনে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে: জাতিসংঘে পাকিস্তান

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি সাংবাদিকদের বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সবসময়ই পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। তিনি আরও বলেন, তেহরানের বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা কার্যকর করার চেষ্টা ইরান মেনে নেবে না।

নিউজটি শেয়ার করুন

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র বিতর্ক

আপডেট সময় ১১:৩২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র মতবিরোধ দেখা গেছে। এই মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও চীন ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি ও বাস্তবায়নের জন্য গঠিত একটি কমিটি নিয়ে আলোচনা ঠেকানোর চেষ্টা করে। তবে ভোটাভুটিতে তারা ব্যর্থ হয়। প্রস্তাবটি ১১-২ ভোটে পাস হয়। আর দুই দেশ ভোটদানে বিরত থাকে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ মস্কো ও বেইজিংকে অভিযুক্ত করে বলেন, তারা তথাকথিত ‘১৭৩৭ কমিটি’র কাজ বাধাগ্রস্ত করে তেহরানকে রক্ষা করার চেষ্টা করছে।

ওয়াল্টজ বলেন, চীন ও রাশিয়া একটি কার্যকর নিষেধাজ্ঞা কমিটি চায় না। কারণ তারা তাদের অংশীদার ইরানকে রক্ষা করতে চায়।
অন্যদিকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে- এমন অভিযোগ ঘিরে অযথা আতঙ্ক সৃষ্টি করছে। যার কোনো প্রমাণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনে পাওয়া যায়নি। এদিকে চীনের প্রতিনিধি ফু ছং বলেন, ইরানের পারমাণবিক সংকটের জন্য মূলত ওয়াশিংটনই দায়ী। তার মতে, যুক্তরাষ্ট্র আলোচনা চলাকালেই ইরানের বিরুদ্ধে প্রকাশ্য শক্তি প্রয়োগ করেছে, যার ফলে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

আরও পড়ুন  শর্তসাপেক্ষে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ