ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ভারত যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে শক্ত প্রতিরোধ দিচ্ছে ইরান দুপুর পর্যন্ত ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জামালপুরে ভাইয়ের আঘাতে ভাই নিহত আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না : জ্বালানিমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণ মন্ত্রী হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে আদালতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর

ইরানের ইউরেনিয়াম নিতে স্পেশাল ফোর্স অভিযানের চিন্তা যুক্তরাষ্ট্রের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 42

ছবি সংগৃহীত

নতুন মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের ইস্পাহান পারমানবিক স্থাপনায় ভূগর্ভস্থ টানেলে একটি ছোট গোপন প্রবেশপথ থাকতে পারে। এর মাধ্যমে ইরান চাইলে সেখানে লুকিয়ে রাখা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ উদ্ধার করতে সক্ষম হবে। এই আশঙ্কার কারণেই যুক্তরাষ্ট্রের প্রশাসন এখন ওই ইউরেনিয়াম নিরাপদে দখলে নিতে একটি সম্ভাব্য স্পেশাল ফোর্স অভিযান চালানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।

ইরানের এই ইউরেনিয়ামটি বিশেষ ক্যানিস্টারের মধ্যে গ্যাস আকারে সংরক্ষিত রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান কত দ্রুত এই উপাদান সরিয়ে নিতে পারবে তা এখনো স্পষ্ট নয়। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ইরানের কাছে প্রায় ৪৫০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যার বেশিরভাগই ইসফাহানের ভূগর্ভস্থ টানেলে রাখা।

আরও পড়ুন  ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ

এই উপাদানকে যদি ৯০% পর্যন্ত সমৃদ্ধ করা যায়, তবে তাত্ত্বিকভাবে তা প্রায় ১১টি পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান দিতে পারে। এই পরিস্থিতির কারণেই ট্রাম্প প্রশাসন এখন ইউরেনিয়াম মজুদ নিরাপদে নিতে একটি স্পেশাল ফোর্স অভিযান পরিচালনার সম্ভাবনা গুরুত্বসহকারে বিবেচনা করছে।

আলোচনায় এমন পরিকল্পনাও আছে, যেখানে কমান্ডো বাহিনী বা পারমাণবিক বিশেষজ্ঞরা ওই স্থাপনায় ঢুকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়া বা এটিকে অস্ত্র তৈরির অযোগ্য করে দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

ইরানের ইউরেনিয়াম নিতে স্পেশাল ফোর্স অভিযানের চিন্তা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৭:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

নতুন মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের ইস্পাহান পারমানবিক স্থাপনায় ভূগর্ভস্থ টানেলে একটি ছোট গোপন প্রবেশপথ থাকতে পারে। এর মাধ্যমে ইরান চাইলে সেখানে লুকিয়ে রাখা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ উদ্ধার করতে সক্ষম হবে। এই আশঙ্কার কারণেই যুক্তরাষ্ট্রের প্রশাসন এখন ওই ইউরেনিয়াম নিরাপদে দখলে নিতে একটি সম্ভাব্য স্পেশাল ফোর্স অভিযান চালানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।

ইরানের এই ইউরেনিয়ামটি বিশেষ ক্যানিস্টারের মধ্যে গ্যাস আকারে সংরক্ষিত রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান কত দ্রুত এই উপাদান সরিয়ে নিতে পারবে তা এখনো স্পষ্ট নয়। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ইরানের কাছে প্রায় ৪৫০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যার বেশিরভাগই ইসফাহানের ভূগর্ভস্থ টানেলে রাখা।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের শর্ত প্রকাশ