ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেছেন, ইরান-সমর্থিত এই সংগঠন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ আরও তীব্র হওয়ার মধ্যেও ‌‘আত্মসমর্পণ করবে না’। খবর বিবিসির।

সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ। তিনি বলেন, হিজবুল্লাহ ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতির চুক্তি মেনে চলছিল। কিন্তু ইসরায়েল ‘চুক্তির কোনো ধারাই মানেনি’।

টেলিভিশনে এক ভাষণে কাসেম বলেন, আমরা কূটনৈতিক সমাধানে সম্মত হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব পালনের একটি সুযোগ হিসেবে দেখেছিলাম। কিন্তু বারবার বলেছি, ধৈর্যেরও সীমা আছে।

আরও পড়ুন  যুদ্ধবিরতি ভেঙ্গে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৭, উত্তপ্ত সীমান্তে ফের যুদ্ধের শঙ্কা

তিনি আরও বলেন, আমাদের সিদ্ধান্ত হলো তাদের মোকাবিলা করা-চরমতম ত্যাগের বিনিময়ে, সীমার শেষ প্রান্ত পর্যন্তও এবং আমরা আত্মসমর্পণ করবো না।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপরেই গত সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায়।

ইসরায়েল এর প্রতিক্রিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে। এমন পরিস্থিতিতে লাখ লাখ সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ

আপডেট সময় ১১:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬