ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয়

হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা Islamic Revolutionary Guard Corps। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আইআরজিসির এক কমান্ডার ঘোষণা দেন যে প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যেকোনো জাহাজ এই পথে চলাচলের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হবে।

আরও পড়ুন  ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্ক করলেন ল্যাভরভ

সোমবার আইআরজিসির কমান্ডার-ইন-চিফের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেন, “প্রণালি বন্ধ। যদি কেউ অতিক্রম করার চেষ্টা করে, তাহলে বিপ্লবী গার্ড এবং নিয়মিত নৌবাহিনীর সদস্যরা সেই জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেবে।”

আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জাবারি আরও দাবি করেন, তেল পাইপলাইনেও হামলা চালানো হবে এবং এক ফোঁটা তেলও অঞ্চল ছাড়তে দেওয়া হবে না। তিনি বলেন, আগামী দিনে তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে।

আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা তাকে উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল হলেও তাদের কাছে এক ফোঁটা তেলও পৌঁছাবে না।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে আরব সাগরর সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান। বিশ্বের মোট তেল, কনডেনসেট ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় ১৫ থেকে ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ৩০ শতাংশের বেশি এই পথ দিয়ে পরিবহন করা হয়।

ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও কাতার থেকে অপরিশোধিত তেলবাহী ট্যাংকারগুলো এই পথ দিয়েই চলাচল করে। পরিবহন করা তেলের বড় অংশ যায় এশিয়ায়, বাকি অংশ ইউরোপে। চীনের মোট এলএনজি আমদানিরও উল্লেখযোগ্য অংশ এই পথনির্ভর।

প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০টি জাহাজ এই প্রণালি অতিক্রম করে। ব্যস্ত সময়ে কখনও কখনও কয়েক মিনিট পরপর জাহাজ চলাচল করতে দেখা যায়।

তেহরান দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছিল, ইরান আক্রান্ত হলে এই নৌপথ বন্ধ করে দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, প্রণালি পুরোপুরি বন্ধ হলে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ বড় ধরনের ধাক্কা খাবে এবং দামে অস্বাভাবিক উল্লম্ফন দেখা দিতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় তেহরান জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে পদক্ষেপ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের

আপডেট সময় ১১:১৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা Islamic Revolutionary Guard Corps। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আইআরজিসির এক কমান্ডার ঘোষণা দেন যে প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যেকোনো জাহাজ এই পথে চলাচলের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হবে।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে