ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার আমিরাত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

ইরান আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ইরান থেকে আমিরাতকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি দেশটির জলসীমায় ও অন্যটি জলসীমার বাইরে পড়েছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। খবর এনডিটিভির।

আরও পড়ুন  ইরানে বিমান হামলায় বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল নিহত

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে প্রথমবারের মতো সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ)।

এ সময় সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করা এবং সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া সতর্কবার্তা ও হালনাগাদ তথ্য অনুসরণ করার জন্য বারবার আহ্বান জানানো হয়।

এর আগে আমিরাত জানিয়েছিল, শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল কোম্পানির একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান।

এরপর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানকে উসকানিবিহীন হামলা বন্ধ করতে এবং হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে দিতে আহ্বান জানায়।

আমিরাতে সর্বশেষ ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হয়েছিল মে মাসে। এরপর জুন মাসে জাতীয় আগাম সতর্কবার্তা ব্যবস্থায় ত্রুটির কারণে ভুল করে বাসিন্দাদের কাছে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বার্তা পাঠানো হয়েছিল।

২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের হামলার বড় অংশের লক্ষ্য ছিল আমিরাত। দেশটির দিকে এ পর্যন্ত প্রায় ৩ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আমিরাতের দাবি সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র তাদেরকে লক্ষ্য করে ছুড়েছে ইরান।

নিউজটি শেয়ার করুন

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার আমিরাত

আপডেট সময় ০১:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬