ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

মেক্সিকো সীমান্তে ১৫০০ সেনা মোতায়েন, ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 412

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন রোধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। মেক্সিকো সীমান্তে নতুন করে ১,৫০০ সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদারে সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টারও পাঠানো হচ্ছে।

সোমবার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরই সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় থেকেই তিনি অভিবাসন ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন  বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তায় নতুন যুগের সূচনা

পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো এবং টেক্সাসের এল পাসো শহরে এই সেনা মোতায়েন করা হবে। এর মধ্যে এক হাজার সেনা এবং ৫০০ মেরিন মোতায়েনের পরিকল্পনা রয়েছে। দুইটি সি-১৭ এবং সি-১৩০ সামরিক উড়োজাহাজসহ হেলিকপ্টারও এই প্রক্রিয়ায় ব্যবহার করা হবে।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী রবার্ট স্যালেসেস জানিয়েছেন, পাঁচ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর কাজে সহায়তা করবে সামরিক বাহিনী। এদিকে, সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ ১০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। বর্তমানে দক্ষিণ সীমান্তে ২,২০০ সেনা আগে থেকেই মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মেক্সিকো সীমান্তে ১৫০০ সেনা মোতায়েন, ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি

আপডেট সময় ১০:৪১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫