ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন
লস অ্যাঞ্জেলেসে দাবানল

লস অ্যাঞ্জেলেসে দাবানলের প্রভাব: ধ্বংস আর বিপর্যয়ের চিত্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 167

ছবি সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের আলতাডেনায় ভয়াবহ দাবানলের প্রভাবে এলাকাটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। আকাশ থেকে ধারণ করা ফুটেজে দেখা যায়, দাবানলে পুড়ে ছাই হয়েছে বিস্তীর্ণ বনভূমি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। আগুনের ভয়াবহতায় জীববৈচিত্র্যেও পড়েছে বড় ধরনের প্রভাব।

দাবানলের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হয়েছে, অনেক প্রাণী জীবন হারিয়েছে। তীব্র ধোঁয়ার কারণে বাতাসের গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে।

আরও পড়ুন  ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্কের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার ঝড়

এছাড়া, দাবানলের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন। পরিবেশগত ক্ষতি পুনরুদ্ধারে সময় লাগবে দীর্ঘদিন। বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের পরবর্তী ধস এবং বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিয়েছে। তবে এই দাবানল জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবকেও সামনে এনেছে।

নিউজটি শেয়ার করুন

লস অ্যাঞ্জেলেসে দাবানল

লস অ্যাঞ্জেলেসে দাবানলের প্রভাব: ধ্বংস আর বিপর্যয়ের চিত্র

আপডেট সময় ০১:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫