ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস
আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতেই চীনের পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 448

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়ে ভাবছেন। ফেব্রুয়ারির শুরু থেকেই চীনা পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা তার।

বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এই ঘোষণার পর চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বাণিজ্য উত্তেজনার ক্ষেত্রে “উইন-উইন” সমাধান চায় এবং আমদানি-রপ্তানি প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন  ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি নিয়ে গুঞ্জনে ট্রাম্প, যাচ্ছেন মধ্যপ্রাচ্য সফরে

ট্রাম্প আরও জানান, মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের শর্ত হিসেবে তিনি উল্লেখ করেছেন, দেশটি থেকে সিনথেটিক মাদক ফেন্টানিল পাচার বন্ধ করতে হবে।

উল্লেখ্য, ফেন্টানিল সেবনের কারণে গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও চীনের কাছে এই মাদক ও এর উপাদান উৎপাদন বন্ধের আহ্বান জানিয়েছিল। চীন-মার্কিন বাণিজ্য সম্পর্কের এই উত্তেজনা দুই দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতেই চীনের পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প  

আপডেট সময় ১২:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়ে ভাবছেন। ফেব্রুয়ারির শুরু থেকেই চীনা পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা তার।

বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এই ঘোষণার পর চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বাণিজ্য উত্তেজনার ক্ষেত্রে “উইন-উইন” সমাধান চায় এবং আমদানি-রপ্তানি প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন  ইরান সংঘাতকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ হিসেবে অভিহিত করলেন ট্রাম্প