ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ১১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 312

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় বুধবার ভোরের পর থেকে চালানো ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পেশাদার ফটো সাংবাদিক। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ আল জাজিরাকে জানান, নিহত তিন সাংবাদিক একটি গাড়িতে করে কাজ শেষে ফিরছিলেন। তারা মিসরের ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধানকারী সংস্থা ‘মিসরীয় কমিটি ফর গাজা রিলিফ’-এর হয়ে কাজ করতেন।

আরও পড়ুন  ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা,অনাহারে গাজা

নিহত সাংবাদিকদের নাম আনাস ঘুনাইম, আব্দুল রউফ শাথ ও মোহাম্মদ কেশতা। সহকর্মী ও চিকিৎসা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, তারা মধ্য গাজার বিতর্কিত নেতজারিম করিডরের কাছে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করছিলেন। ওই হামলায় তাদের সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি নিহত হন।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে সাংবাদিকদের গাড়িটি সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে পড়ে আছে এবং সেখান থেকে ধোঁয়া উঠছে। এ ঘটনায় মিসরীয় কমিটির মুখপাত্র মোহাম্মদ মনসুর বার্তা সংস্থা এপিকে বলেন, সাংবাদিকরা একটি নতুন বাস্তুচ্যুত মানুষের শিবিরের দৃশ্য ধারণ করছিলেন। তিনি দাবি করেন, হামলার স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল এবং গাড়িটি যে মিসরীয় কমিটির, তা ইসরায়েলি বাহিনীর জানা ছিল।
অন্যদিকে ইসরায়েলি আর্মি রেডিও একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মধ্য গাজায় একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই গাড়িতে থাকা ব্যক্তিরা ড্রোন ব্যবহার করে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন।

এ ছাড়া একই দিনে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হন। নিহতদের মধ্যে বাবা, তাঁর ছেলে ও এক আত্মীয় রয়েছেন। দক্ষিণ গাজার বানি সুহেইলা শহরে জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়। নিহত ছেলের পাশে বাবার আহাজারির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। পাশাপাশি গাজার উত্তরাঞ্চলে আরও দুই ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

নিউজটি শেয়ার করুন

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ১১

আপডেট সময় ১০:৫৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

গাজা উপত্যকায় বুধবার ভোরের পর থেকে চালানো ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পেশাদার ফটো সাংবাদিক। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ আল জাজিরাকে জানান, নিহত তিন সাংবাদিক একটি গাড়িতে করে কাজ শেষে ফিরছিলেন। তারা মিসরের ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধানকারী সংস্থা ‘মিসরীয় কমিটি ফর গাজা রিলিফ’-এর হয়ে কাজ করতেন।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি, আহত বহু