০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ স্থাপন, প্রথম চালান বিক্রি ৫০ কোটি ডলারে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 79

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার পর দেশটির তেলের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। তথ্য অনুযায়ী, প্রথম চালানের তেল ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে ৫০ কোটি ডলারের বেশি মূল্যে।

মার্কিন প্রশাসনের সূত্রে জানা গেছে, মাদুরো দম্পতিকে নিউইয়র্কের ফেডারেল কারাগারে রাখা হয়েছে এবং মাদক সরবরাহের অভিযোগে তাঁদের বিচার চলবে। ৪ জানুয়ারি ভোরে কারাকাসে পরিচালিত অভিযানে তাঁরা সরকারি বাসভবন থেকে তুলে আনা হয়।

অপহরণের তিন দিন পর ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার প্রথম তেল চালান পৌঁছেছে। এতে ৩ থেকে ৫ কোটি ব্যারেল (প্রতি ব্যারেল ১৫৯ লিটার) তেল এসেছে এবং তা বিক্রি হয়েছে ৫০ কোটি ডলারে।

এরপর ৯ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসে বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি জানান, ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই ১০০ ডলারের বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ কোম্পানি ট্রাম্পের প্রত্যাশার সঙ্গে একমত হয়নি। অ্যাক্সন মোবিলের শীর্ষ কর্মকর্তা ড্যারেন উডস বলেন, “বর্তমান পরিস্থিতিতে সেখানে বিনিয়োগ করা সম্ভব নয়। আইনগত এবং বাণিজ্যিক কাঠামো তৈরি করা প্রয়োজন, তা না হলে রিটার্ন নির্ধারণ করা যাবে না।”

ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশ। মার্কিন জ্বালানি সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (EIA) জানায়, দেশটির তেল ভান্ডারে কমপক্ষে ৩০,৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যা বিশ্বের মোট মজুত তেলের প্রায় এক-পঞ্চমাংশ। তবে তেলের উৎপাদন খুব কম, দৈনিক মাত্র ১০ লাখ ব্যারেল। আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলার অংশ মাত্র ০.৮ শতাংশ।

ভেনেজুয়েলার তেল ভারী ও ঘন, যা উত্তোলন ও পরিশোধনের ক্ষেত্রে বিশেষ যত্ন প্রয়োজন। এই তেল থেকে উৎকৃষ্টমানের ডিজেল, অ্যাসফল্ট, শিল্পে ব্যবহারের উপযোগী জ্বালানি এবং অন্যান্য ভারী যন্ত্রে ব্যবহারের উপযোগী জ্বালানিসহ বিভিন্ন জ্বলানিপণ্য তৈরি করা সম্ভব।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ স্থাপন, প্রথম চালান বিক্রি ৫০ কোটি ডলারে

আপডেট সময় ০২:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬