ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আরব আমিরাত বাংলাদেশের ভিসা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 1456

ছবি সংগৃহীত

বাংলাদেশের ওপর নতুন করে ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। তবে শ্রমিক ও ভ্রমণ ভিসা আগে থেকেই বন্ধ আছে।

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়।

আরও পড়ুন  বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি

বাংলাদেশসহ নয় দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ‘ইউএই ভিসা অনলাইন’ নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় ১৭ সেপ্টেম্বর। যা শনিবার (২০ সেপ্টেম্বর) বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

একটি সূত্র জানিয়েছে, আরব আমিরাতে আগে থেকেই বাংলাদেশিদের ভ্রমণ ও শ্রমিক ভিসা বন্ধ আছে। নতুন করে আমিরাত সরকার কোনো নিষেধাজ্ঞা দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আরব আমিরাত বাংলাদেশের ভিসা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি

আপডেট সময় ১১:৩৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫