ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ জনগণের জন্য বাংলাদেশ সরকারের জরুরী ত্রাণ সহায়তা প্রেরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 242

ছবি: সংগৃহীত

গত ৩১ আগস্ট ২০২৫ তারিখে স্থানীয় সময় ২৩.৪৭ ঘটিকায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। উক্ত ভূমিকম্পে অদ্যাবধি কমপক্ষে ২২০৫ জন নিহত, ৩৬৪০ জন আহত এবং ৮০০০ এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। আফগানিস্তানে সংঘটিত ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরী চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশংকা তৈরী হয়েছে। বন্ধুপ্রতীম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত।

মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে, ভূমিকম্পসৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরী মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ০৮.০০ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরী ত্রাণ সামগ্রীসহ আফগানিস্তানের উদ্দেশ্যে গমন করে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে প্রত্যাবর্তন করবে। অদ্য প্রেরণকৃত ১১.২২৭ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীত বস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ঔষধ।

আরও পড়ুন  বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প: রাশিয়ার সুনামি বিপদ

সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ জনগণের জন্য বাংলাদেশ সরকারের জরুরী ত্রাণ সহায়তা প্রেরণ

আপডেট সময় ১২:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫