০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই ‘যথেষ্ট সংস্কার হলেও পুলিশ সংস্কার প্রত্যাশা অনুযায়ী হয়নি’: আসিফ নজরুল ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী আসন পেতে দিতে হবে ১ বিলিয়ন ডলার। প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

জেরুজালেমে খ্রিস্টান স্থাপনা নিয়ে রাশিয়া–ইসরাইল উত্তেজনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 137

ছবি সংগৃহীত

জেরুজালেমের পুরনো শহরে আলেকজান্ডার কোর্টইয়ার্ডের মালিকানা নিয়ে রাশিয়া ও ইসরাইলের মধ্যে নতুন টানাপোড়েন তৈরি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে দাবি করেছেন, ঐতিহাসিক এই স্থান রাশিয়ার হাতে ফিরিয়ে দিতে হবে।

[bsa_pro_ad_space id=2]

চার্চ অফ দ্য হলি সেপালখারের পাশে অবস্থিত ১,৩০০ বর্গমিটারের এই জায়গা শতাব্দীর পর শতাব্দী ধরে বিতর্কিত ভূমি হিসেবে পরিচিত। ১৮৯০ সাল থেকে রাশিয়ার ইম্পেরিয়াল অর্থোডক্স প্যালেস্টাইন সোসাইটি (OPS) জায়গাটির নিয়ন্ত্রণে রয়েছে এবং অটোমান আমলের দলিলে এটি “রুশ সাম্রাজ্যের অংশ” হিসেবে উল্লেখ আছে।

পুতিন বিষয়টিকে শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগতও মনে করছেন—এটি রাশিয়ার দীর্ঘ ঐতিহাসিক উপস্থিতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বলে তার দাবি।

ইসরাইলের অনড় অবস্থান সত্ত্বেও রাশিয়া মালিকানা স্বীকৃতির দাবি জানাচ্ছে এবং এ বিষয়ে পুতিন সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

জেরুজালেমে খ্রিস্টান স্থাপনা নিয়ে রাশিয়া–ইসরাইল উত্তেজনা

আপডেট সময় ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫