ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ার মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির প্রাণহানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 328

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি শ্রমিক। শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইস্ট কোস্ট হাইওয়েতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫) এবং মণিরাম চন্দ্র বাস (৪০)। দুর্ঘটনায় আহতদের কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী অধ্যাপক সাইদুর রহমান

কুয়ান্তানের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আদলি মাত দাউদ জানান, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গাড়িটির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্সের মেয়াদ শেষ হয়েছে গত মে মাসেই। এসব বিষয় তদন্তে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইনের ১৯৮৭ সালের ৪১ (১) ধারায় (বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালনার ফলে মৃত্যু) মামলার আওতায় তদন্ত করছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ার মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির প্রাণহানি

আপডেট সময় ১২:৫৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি শ্রমিক। শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইস্ট কোস্ট হাইওয়েতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫) এবং মণিরাম চন্দ্র বাস (৪০)। দুর্ঘটনায় আহতদের কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ৫৯৭ অবৈধ অভিবাসী আটক