ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

শর্তহীন অস্ত্রবিরতির প্রস্তাব কম্বোডিয়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 225

ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে দুই দিনের তুমুল লড়াইয়ের পর থাইল্যান্ডের সঙ্গে ‘অবিলম্বে’ অস্ত্রবিরতি চেয়েছে কম্বোডিয়া। গত দুইদিন প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের কারণে দক্ষিণপূর্ব এশিয়ায় যুদ্ধাবস্থার সৃষ্টি হয়ে চলেছে। কম্বোডিয়া অনেকটা আত্মসমর্পনের সুরেই বলেছে অস্ত্র বিরতির কথা।

জাতিসংঘে কম্বোডিয়ার রাষ্ট্রদূত ছেয়া কিও বলেছেন, তার দেশ ‘শর্তহীন’ অস্ত্রবিরতি চেয়েছে। নম পেন ‘বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি চায়’ বলেও তার ভাষ্য।

আরও পড়ুন  যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত সংঘাতের ইতি

থাইল্যান্ড এখন পর্যন্ত অস্ত্রবিরতির এ প্রস্তাব নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি বলে জানিয়েছে বিবিসি। শুক্রবার তারা কম্বোডিয়া সীমান্তের আটটি জেলায় মার্শাল ল’ জারি করেছিল।

দুই দিনের এ সীমান্ত সংঘাতে দুই দেশের অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে লাখো মানুষকে। সংঘর্ষের সূত্রপাত নিয়ে উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করে আসছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার এ বিরোধের সূত্রপাত এক শতাব্দীরও বেশি সময় আগে, যখন ফ্রান্স প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার সীমান্ত নির্ধারণ করে দেয়।
এরপর থেকেই নিজেদের মধ্যকার প্রায় ৮১৭ কিলোমিটারের বিস্তৃত সীমান্ত নিয়ে দুই দেশ বারবার সংঘাতে জড়িয়েছে। আর প্রতিবারই এ সংঘাত উসকে দিয়েছে জাতীয়বাদী মনোভাব।

নিউজটি শেয়ার করুন

শর্তহীন অস্ত্রবিরতির প্রস্তাব কম্বোডিয়ার

আপডেট সময় ১০:৩৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫