ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 219

ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, “বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজায় চলমান সংঘাতের অবসান এবং সাধারণ মানুষের জীবন রক্ষা।”

ম্যাক্রোঁ আরও বলেন, “শান্তি সম্ভব, তবে তার জন্য এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। পাশাপাশি সব বন্দিকে মুক্ত করতে হবে এবং গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি।”
হামাস প্রসঙ্গে তিনি বলেন, “গাজা অঞ্চলকে পুনর্গঠন করতে হলে, তা আগে নিরাপদ হতে হবে। এজন্য হামাসকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে।”

আরও পড়ুন  জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফর আগামী ১৩ মার্চ

তিনি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান জানিয়ে বলেন, “আমাদের এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে ওঠে এবং তা টিকে থাকতে পারে।”

ইসরায়েল প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট বলেন, “ইসরায়েলকে সম্পূর্ণ স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই কেবল শান্তির পথ উন্মুক্ত হতে পারে।”

তার ভাষ্য অনুযায়ী, “ফ্রান্সের জনগণ চায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হোক। আমাদের সবার—ফরাসি, ফিলিস্তিনি, ইসরায়েলি, ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের—এটা প্রমাণ করতে হবে যে, শান্তি অর্জন সম্ভব।”

তিনি আরও জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি বিষয়টি চিঠির মাধ্যমে নিশ্চিত করেছেন এবং বলেছেন, “আমরা এখন বিশ্বাস, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি।”

নিউজটি শেয়ার করুন

গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ

আপডেট সময় ০৯:২৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, “বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজায় চলমান সংঘাতের অবসান এবং সাধারণ মানুষের জীবন রক্ষা।”

ম্যাক্রোঁ আরও বলেন, “শান্তি সম্ভব, তবে তার জন্য এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। পাশাপাশি সব বন্দিকে মুক্ত করতে হবে এবং গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি।”
হামাস প্রসঙ্গে তিনি বলেন, “গাজা অঞ্চলকে পুনর্গঠন করতে হলে, তা আগে নিরাপদ হতে হবে। এজন্য হামাসকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে।”

আরও পড়ুন  পাকিস্তানে ভারতীয় হামলায় কড়া ভাষায় নিন্দা ট্রাম্পের, উদ্বিগ্ন জাতিসংঘ