১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
আমাদের সাইবার টিম তাদের গলা টিপে ধরেছে: জামায়াত আমির নবাবগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, জামায়াত কর্মী গুরুতর আহত যুক্তরাষ্ট্র নিজেদের জন্য ভেনেজুয়েলায় তেল উত্তোলনের নিয়ম সহজ করছে কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবা চালু ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা.শফিকুর রহমান: আমির হামজা দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু ‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু
এক্স ইস্যুতে সংকটে ইলন মাস্ক 

ইলন মাস্কের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে এসইসির মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 111

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্কের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়, টুইটারের মালিকানা কেনার সময় তিনি যথাসময়ে শেয়ার সংক্রান্ত তথ্য প্রকাশ করেননি। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও মাস্ক বিপুল অর্থনৈতিক সুবিধা অর্জন করেন।

২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন ইলন মাস্ক। পরবর্তীতে তিনি এর নাম পরিবর্তন করে রাখেন ‘এক্স’। তবে শেয়ারের ৫ শতাংশ মালিকানা কেনার ১১ দিন পরেও তিনি এ তথ্য প্রকাশ করেননি। সিকিউরিটিজ আইনের এই লঙ্ঘন নিয়ে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা দায়ের করে এসইসি।

মামলার নথিতে বলা হয়, তথ্য গোপন করার সময় টুইটারের শেয়ারের দাম তুলনামূলক কম ছিল। এ সুযোগে মাস্ক প্রায় ৫০০ মিলিয়ন ডলারের শেয়ার কিনে প্রায় ১৫০ মিলিয়ন ডলার সাশ্রয় করেন। পরবর্তীতে তথ্য প্রকাশের দিন শেয়ারের দাম ২৭ শতাংশ বেড়ে যায়, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পাইরো অবশ্য মামলাটিকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে বলেন, এটি এসইসির হয়রানিমূলক প্রচেষ্টা।

উল্লেখ্য, মামলাটি এমন সময়ে করা হলো, যখন এসইসির চেয়ারম্যান গ্যারি জেন্সলার ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তেজনা চলছে। ট্রাম্প পুনর্নির্বাচিত হলে জেন্সলারকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছিলেন। আর জেন্সলার জানিয়েছিলেন, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই তিনি পদত্যাগ করবেন।

নিউজটি শেয়ার করুন

এক্স ইস্যুতে সংকটে ইলন মাস্ক 

ইলন মাস্কের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে এসইসির মামলা

আপডেট সময় ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫