০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান: এলাকায় চাঞ্চল্য ৩০ বছর পর বাংলাদেশহীন বিশ্বকাপ: হাহাকার আর রোমাঞ্চের দোলাচল খুলনায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক, চুক্তির ইঙ্গিত ট্রাম্পের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা: আইন কী বলে, শাস্তি কি? জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি,জামায়াত ছাড়া সরকার গঠনের ইঙ্গিত সুপার এআই দখলের লড়াইয়ে চীনের প্রযুক্তি জায়ান্টরা লীগ এক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ জামায়াতের ঐক্যের সরকারে তারেক রহমানের ‘না’, নির্বাচনে জয় নিয়ে যা বললেন রয়টার্সকে আজ উত্তরবঙ্গের কোন ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

নিউ ইয়র্কে ইতিহাসের বৃহত্তম মঙ্গল গ্রহের পাথর ৪.৩ মিলিয়ন ডলারে বিক্রি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 61

ছবি সংগৃহীত

নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক নিলামে মঙ্গল গ্রহের একটি বিরল ও বিশাল আকারের খণ্ড বিক্রি হয়েছে ৪.৩ মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ কোটি টাকার সমান। ‘এনডব্লিউএ ১৬৭৮৮’ নামের এই উল্কাপিণ্ডটির ওজন ২৪.৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৩৮ সেন্টিমিটার।

সোথেবিস নিলাম হাউস জানায়, এটি এখন পর্যন্ত পাওয়া মঙ্গল গ্রহ থেকে আগত খণ্ডগুলোর মধ্যে সবচেয়ে বড়। ২০২৩ সালের নভেম্বরে নাইজারের এক প্রত্যন্ত এলাকায় এটি আবিষ্কৃত হয়। বিশ্লেষকদের মতে, এটি দ্বিতীয় বৃহত্তম খণ্ডটির চেয়েও ৭০ শতাংশ বড়।

সোথেবিস-এর বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের ভাইস চেয়ারম্যান ক্যাসান্দ্রা হ্যাটন বলেন, “এটি পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় মার্সের খণ্ড। সাধারণত পৃথিবীর ৭০ শতাংশই জলমগ্ন, তাই এর ভূমিতে পতনের সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ। আমাদের ভাগ্য ভালো যে এটি সমুদ্র নয়, বরং মাটিতে পড়েছে।”

নিলাম হাউসটি আরও জানিয়েছে, নিলামের সময় ধরা মূল্যের সঙ্গে অতিরিক্ত কর ও ফি যোগ হওয়ায় উল্কাপিণ্ডটির মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫.৩ মিলিয়ন ডলার।

উল্লেখযোগ্য বিষয় হলো, কে এই উল্কাপিণ্ডটি কিনেছেন এবং কোথায় এটি যাবে, সে তথ্য গোপন রাখা হয়েছে। তবে এটি যে কোনও জাদুঘর বা ধনাঢ্য সংগ্রাহকের কাছে যাবে, সে সম্ভাবনা প্রবল বলে ধারণা করা হচ্ছে।

এই নিলামে আরও ১০০টিরও বেশি প্রাকৃতিক ও বৈজ্ঞানিক জিনিসপত্র বিক্রি হয়। এর মধ্যে ছিল জুরাসিক যুগের সেরাটোসরাস ডাইনোসরের একটি সম্পূর্ণ কঙ্কাল, যা ২৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়। এছাড়াও, প্যাচিসেফালোসরাস ডাইনোসরের মাথার একটি খুলির দাম ওঠে ১.৪ মিলিয়ন ডলার।

বিজ্ঞানপ্রেমীদের কাছে এই নিলাম ছিল এক দারুণ আকর্ষণ। প্রাকৃতিক ইতিহাস ও মহাকাশ গবেষণার দৃষ্টিকোণ থেকেও এটি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

নিউ ইয়র্কে ইতিহাসের বৃহত্তম মঙ্গল গ্রহের পাথর ৪.৩ মিলিয়ন ডলারে বিক্রি

আপডেট সময় ১২:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫