ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

গাজায় নিজেদের ছোড়া ভূল গুলিতে নিহত ৩১ ইসরাইলি সেনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 195

ছবি সংগৃহীত

গাজায় চলমান ২২ মাসের সামরিক আগ্রাসনের মধ্যে নিজেদের ভুল গুলিতে অন্তত ৩১ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) ইসরাইলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরুর পর এ পর্যন্ত মোট ৪৪০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৭২ জন নিহত হয়েছেন অভিযান-সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায়, যা মোট নিহত সেনাদের প্রায় ১৬ শতাংশ।

আরও পড়ুন  ইরান-ইসরাইল সংঘাতে উত্তেজনা চরমে, ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

এ ছাড়া নিজেদের ভুল গুলিতে বা ‘ফ্রেন্ডলি ফায়ারে’ প্রাণ হারিয়েছেন ৩১ সেনা। গোলাবারুদ বিস্ফোরণসহ বিভিন্ন দুর্ঘটনায় ২৩ জন, সাঁজোয়া যান চলাচলের সময় চাপা পড়ে ৭ জন এবং অজ্ঞাত উৎস থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন আরও ৬ জন।

ইসরাইলি আর্মি রেডিও আরও জানিয়েছে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইল নতুন করে গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৩২ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ২ জন অভিযানকালে দুর্ঘটনায় প্রাণ হারান।

এছাড়া বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার বা নিয়ন্ত্রণের সময় এবং কর্মক্ষেত্রের দুর্ঘটনায় আরও ৫ জন সেনা মারা গেছেন। গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এই ধরনের সর্বশেষ একটি দুর্ঘটনা ঘটে, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরাইলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৮৮২ জন সেনা নিহত এবং ৬ হাজার ৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে স্থল অভিযানে নিহত হয়েছেন ৪৪০ জন সেনা।

অন্যদিকে, ইসরাইলের দীর্ঘদিনের সামরিক অভিযান এবং বিমান হামলায় গাজায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বড় একটি অংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।

নিউজটি শেয়ার করুন

গাজায় নিজেদের ছোড়া ভূল গুলিতে নিহত ৩১ ইসরাইলি সেনা

আপডেট সময় ০৬:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

গাজায় চলমান ২২ মাসের সামরিক আগ্রাসনের মধ্যে নিজেদের ভুল গুলিতে অন্তত ৩১ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) ইসরাইলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরুর পর এ পর্যন্ত মোট ৪৪০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৭২ জন নিহত হয়েছেন অভিযান-সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায়, যা মোট নিহত সেনাদের প্রায় ১৬ শতাংশ।

আরও পড়ুন  ইসরাইলকে ফাঁকি! বেঁচে আছেন ইরানের আইআরজিসি প্রধান ইসমাইল কানি: রিপোর্ট