ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

ভারতের উত্তর প্রদেশে বিয়ের গাড়ি দুর্ঘটনা, বরসহ নিহত একই পরিবারের ৮ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 714

ছবি সংগৃহীত

উত্তর প্রদেশের সাম্ভল জেলার জেওনাই গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরসহ একই পরিবারের আটজন। শুক্রবার ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন  ভারত থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত, চিনি-ডাল কিনবে সরকার

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বোলেরো এসইউভি গাড়িতে যাত্রা করেছিলেন এক পরিবারের ১০ সদস্য। দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে একটি কলেজের প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

নিহতদের মধ্যে রয়েছেন বর সুরজ (২৪), তার ভাবী আশা (২৬), আশার কন্যা ঐশ্বর্যা (২), মনোজের পুত্র বিশনু (৬), বর সুরজের এক চাচী এবং দুইজন অপ্রাপ্তবয়স্ক শিশু, যাদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় আলিগড়ের একটি উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।

সাম্ভল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা জানিয়েছেন, ‘‘চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি প্রাচীরে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ এবং চিকিৎসা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।’’

প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে গাড়িটির কাঁচ চূর্ণ-বিচূর্ণ অবস্থায় পড়ে আছে এবং চারপাশে রক্তের দাগ লেগে আছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, গাড়িটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

নিহতরা সাম্ভলের হর গোবিন্দপুর গ্রাম থেকে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে জানা গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ভারতের উত্তর প্রদেশে বিয়ের গাড়ি দুর্ঘটনা, বরসহ নিহত একই পরিবারের ৮ জন

আপডেট সময় ০২:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

উত্তর প্রদেশের সাম্ভল জেলার জেওনাই গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরসহ একই পরিবারের আটজন। শুক্রবার ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন  ভারত থেকে আসল আরও ৯ হাজার ৫০০ মেট্রিক টন চাল, মোট আমদানির পরিমাণ ছাড়াল প্রায় ৩ লাখ টন