ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানে ২৭ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 165

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানে ২৭ জন নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের একটি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে এই প্রাণহানি ঘটে।

আরও পড়ুন  খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, আহত ৪

বিবৃতিতে আরও বলা হয়, নিহত ব্যক্তিরা বহু সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। তারা নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাত। দীর্ঘদিন ধরে এদের কার্যক্রম নজরদারিতে রাখা হয়েছিল।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ধ্বংস করা হয়েছে একাধিক গোপন আস্তানা। সেনাবাহিনীর দাবি, বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

নিউজটি শেয়ার করুন

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানে ২৭ জন নিহত

আপডেট সময় ১২:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের একটি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে এই প্রাণহানি ঘটে।

আরও পড়ুন  ঈদের দিনেও গাজায় রক্তক্ষরণ: ইসরায়েলি হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত