ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যানকে‘অবিলম্বে’ পদত্যাগের আহ্বান ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 446

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ‘অবিলম্বে’ পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন  নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা

বুধবার (২ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “দেরি হয়ে যাচ্ছে, পাওয়েলকে দ্রুত পদত্যাগ করতে হবে।” এর আগেও তিনি একাধিকবার পাওয়েলকে পদত্যাগের জন্য চাপ দিয়েছেন।

এছাড়া ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক বিল পুল্টও এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে জেরোম পাওয়েলের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান জানান। তিনি দাবি করেন, ওয়াশিংটন ডিসির ফেডারেল রিজার্ভ সদর দফতরের সংস্কার নিয়ে পাওয়েল রাজনৈতিকভাবে পক্ষপাতিত্ব করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরোম পাওয়েলকে ফেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিনি বারবার সুদের হার কমানোর আহ্বান জানান। কিন্তু ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখে। বর্তমানে সুদের হার ৪.২৫ থেকে ৪.৫ শতাংশের মধ্যে রয়েছে।

ফেডের ব্যাখ্যায় বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি মূল্যস্ফীতি ও বেকারত্বের ঝুঁকি তৈরি করেছে এবং মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।

ট্রাম্প চলতি সপ্তাহেই আবারও পাওয়েলকে চিঠি দিয়ে সুদের হার আরও কমানোর দাবি তোলেন। তার মতে, ফেডের অতিরিক্ত সতর্কতা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা অতিরঞ্জিত।

তবে ট্রাম্পের চাপের পরও সুদের হার কমানোর কোনো পদক্ষেপ নেননি পাওয়েল। ট্রাম্পের মতে, তার পদত্যাগেই এ সমস্যার সমাধান সম্ভব।

বিবিসি জানায়, ট্রাম্পের পোস্টের পর এ বিষয়ে জানতে ফেডারেল রিজার্ভের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, পাওয়েলের পদত্যাগের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। বছরের শুরুতে এক বক্তব্যে তিনি স্পষ্ট করেন, প্রেসিডেন্ট তাকে পদত্যাগ করতে বললেও তিনি পদত্যাগ করবেন না। কারণ, আইনের বিধান অনুযায়ী প্রেসিডেন্টের তাকে অপসারণের ক্ষমতা নেই।

খবরঃ আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যানকে‘অবিলম্বে’ পদত্যাগের আহ্বান ট্রাম্পের

আপডেট সময় ০১:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ‘অবিলম্বে’ পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন  শুল্ক যুদ্ধে উত্তাল বিশ্ববাজার: মূল্যস্ফীতি অস্বীকার ট্রাম্পের, হুমকি চীনের উদ্দেশে