ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ খামেনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 570

ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ এবং যুদ্ধবিরতির প্রেক্ষাপটে তার এই ভাষণকে ঘিরে চরম কৌতূহল ও গুরুত্ব দেখা দিয়েছে।

খামেনির অফিসিয়াল এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, এই ভাষণে তিনি “গুরুত্বপূর্ণ কথা” বলবেন। ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হবে।

আরও পড়ুন  ওমান উপসাগরে ২০ লাখ লিটার চোরাই তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান

১৩ জুন ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর আয়াতুল্লাহ খামেনি জনসম্মুখ থেকে গায়েব হয়ে যান। ধারণা করা হচ্ছিল তিনি গোপন নিরাপদ স্থানে অবস্থান করছিলেন। ১১ দিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৪ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর দুইদিন পার হলেও খামেনির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকের ভাষণ সেই নীরবতা ভাঙবে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের প্রেক্ষাপটে ইরানি জনগণের উদ্বেগ, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো নিয়ে খামেনি কী বার্তা দেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে যুদ্ধবিরতি টেকসই হবে কিনা এবং পরবর্তী কৌশল কী হতে পারে, সেটি স্পষ্ট হতে পারে তার বক্তব্যে।

ইরান ও ইসরায়েল উভয় দেশই এখন পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলছে। তবে উত্তেজনার পারদ এখনো অনেক উঁচুতে। খামেনির আজকের ভাষণ কেবল ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতেই নতুন বার্তা নিয়ে আসতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ খামেনি

আপডেট সময় ০৪:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ এবং যুদ্ধবিরতির প্রেক্ষাপটে তার এই ভাষণকে ঘিরে চরম কৌতূহল ও গুরুত্ব দেখা দিয়েছে।

খামেনির অফিসিয়াল এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, এই ভাষণে তিনি “গুরুত্বপূর্ণ কথা” বলবেন। ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হবে।

আরও পড়ুন  জরুরি ‘কোবরা’ বৈঠকের ডাক দিলেন কিয়ার স্টারমার