ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

ইরান-ইসরায়েল উত্তেজনা নিরসনে সহায়তা দিতে চেয়েছিলেন পুতিন :ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 156

ছবি সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তা দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে রাশিয়ার সহায়তা তার প্রয়োজন নেই।

মঙ্গলবার ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “ভ্লাদিমির পুতিন আমাকে ফোন করে ইরান ইস্যুতে সহায়তার প্রস্তাব দেন। কিন্তু আমি বলেছি আমাদের ওর সাহায্যের প্রয়োজন নেই।”

আরও পড়ুন  রাশিয়া–ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্প

তিনি আরও বলেন, “আমি রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে চাই, কিন্তু দুঃখজনকভাবে গত সপ্তাহে ছয় হাজার সেনা নিহত হয়েছে।”

তবে তিনি সেই চুক্তি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে নতুন সামরিক আক্রমণ শুরু করেছে। কিয়েভ এবং পশ্চিমা বিশ্ব যুদ্ধবিরতির আহ্বান জানালেও রাশিয়া তা উপেক্ষা করেছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। ইরান মস্কোকে হাজার হাজার শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যেগুলো ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ব্যবহৃত হচ্ছে।

পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই দুই দেশ এখন নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়েও ঘনিষ্ঠভাবে কাজ করছে। ইতোমধ্যে রাশিয়া মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানকে সরবরাহ করেছে, যা নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

গত ১৩ জুন ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেলআবিবসহ কয়েকটি শহরে একাধিক বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন ইউক্রেনীয় নাগরিক। এই হামলা ছিল ইসরায়েলের সামরিক অভিযানের জবাব বলে জানিয়েছে ইরান।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ট্রাম্প একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, যদিও তা কয়েক ঘণ্টার মধ্যেই ভঙ্গ হয়।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে রাশিয়া ও ইরানের প্রভাব বৃদ্ধির বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

ইরান-ইসরায়েল উত্তেজনা নিরসনে সহায়তা দিতে চেয়েছিলেন পুতিন :ট্রাম্প

আপডেট সময় ০৬:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তা দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে রাশিয়ার সহায়তা তার প্রয়োজন নেই।

মঙ্গলবার ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “ভ্লাদিমির পুতিন আমাকে ফোন করে ইরান ইস্যুতে সহায়তার প্রস্তাব দেন। কিন্তু আমি বলেছি আমাদের ওর সাহায্যের প্রয়োজন নেই।”

আরও পড়ুন  গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প