ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 153

ছবি সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ১৬ জুন সকাল ৮টা ২৩ মিনিটে (স্থানীয় সময়) চাংশে শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পাহাড়ি অঞ্চলে অবস্থিত হুনান শানঝো ফায়ারওয়ার্কস কম্পানির একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে এবং আতশবাজি ছিটকে আকাশে বিস্ফোরিত হতে দেখা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে আকাশে কালো ধোঁয়ার কুন্ডলী উঠছে। আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবাদাতা দল দ্রুত কাজ শুরু করে।

আরও পড়ুন  চীনের শিল্প ও রপ্তানি উত্থান: অর্থনীতিতে নতুন গতি

সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতদের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

এই দুর্ঘটনা এমন সময় ঘটল, যখন মাত্র কয়েক সপ্তাহ আগেই চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছিলেন। বিশ্বের বৃহত্তম রাসায়নিক উৎপাদক দেশ হিসেবে চীনে দাহ্য ও ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থের নিরাপদ সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। ২০১৫ সালে তিয়ানজিন বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ১৭০ জনের বেশি নিহত ও প্রায় ৭০০ জন আহত হওয়ার পর সরকার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন করেছিল।

বিস্ফোরণের পরদিন, ১৭ জুন হুনান প্রদেশের গভর্নর মাও ওয়েইমিং ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন এবং দায়ীদের দ্রুত জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

চীনের বাণিজ্যিক ডেটা প্ল্যাটফর্ম কিচাচার তথ্যমতে, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হুনান শানঝো ফায়ারওয়ার্কস কম্পানির সদর দপ্তর চাংশে শহরে অবস্থিত এবং এতে ৯৫ জন কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি বিস্ফোরক, ডেটোনেটর এবং আতশবাজির প্রয়োজনীয় রাসায়নিক উৎপাদন করে থাকে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: সিনহুয়া

নিউজটি শেয়ার করুন

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৬

আপডেট সময় ০৪:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ১৬ জুন সকাল ৮টা ২৩ মিনিটে (স্থানীয় সময়) চাংশে শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পাহাড়ি অঞ্চলে অবস্থিত হুনান শানঝো ফায়ারওয়ার্কস কম্পানির একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে এবং আতশবাজি ছিটকে আকাশে বিস্ফোরিত হতে দেখা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে আকাশে কালো ধোঁয়ার কুন্ডলী উঠছে। আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবাদাতা দল দ্রুত কাজ শুরু করে।

আরও পড়ুন  চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব