ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল

ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪, আহত সহস্রাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 593

ছবি সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় ইরানে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (১৫ জুন) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। আহত হয়েছেন অন্তত ১,২৭০ জন।

আরও পড়ুন  ইরানের অনুরোধে হামলা ১০ দিন স্থগিত করেছি: ট্রাম্প

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষই বেসামরিক নাগরিক। বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু আবাসিক এলাকা। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার সূত্রপাত ঘটে ১৩ জুন, যখন ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক অঞ্চল নাতাঞ্জ ও ইসফাহান-এ আচমকা বিমান হামলা চালায়। এপির বরাতে জানা যায়, ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের মধ্যে রয়েছেন একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও খ্যাতনামা পারমাণবিক বিজ্ঞানী।

ইরানে বর্তমানে চরম নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে মসজিদ, মেট্রো স্টেশন ও স্কুলগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে এসব স্থানে আশ্রয় নিয়েছে।

এই হামলার জবাবে ইরানের পক্ষ থেকে এখনো বড় কোনো সামরিক প্রতিক্রিয়া দেখা না গেলেও, দেশটির শীর্ষ নেতারা একে ‘আগ্রাসনের চূড়ান্ত উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করছে বলে জানিয়েছে সরকারি সূত্র।

আন্তর্জাতিক মহলে এ হামলার তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এ হামলায় বেসামরিক লোকজনের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না এলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪, আহত সহস্রাধিক

আপডেট সময় ০৯:৫৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

ইসরায়েলি বিমান হামলায় ইরানে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (১৫ জুন) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। আহত হয়েছেন অন্তত ১,২৭০ জন।

আরও পড়ুন  যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প; শর্ত চাপাচ্ছে ইরানও