শিরোনাম :
ইয়েমেনে গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮, আহত ৫০
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / 395
ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি গ্যাস স্টেশন এবং সংরক্ষণ ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র এবং মেডিকেল কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটি শুক্রবার রাতে ঘটে। শক্তিশালী বিস্ফোরণে গ্যাস স্টেশনের আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছে।






















