ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

যুক্তরাষ্ট্র ভিসা নবায়নে নতুন জটিলতা, বিপাকে পড়তে পারেন হাজারো বাংলাদেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 422

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের উদ্দেশ্যে পর্যটন ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা করলে সেই ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে এমন কঠোর সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে দেশটির সরকার। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  মাদুরোকে তাৎক্ষণিক পদত্যাগের বিনিময়ে সেফ এক্সিটের প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

শনিবার (১৪ জুন) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় জানায়, “অনেক বিদেশি বাবা-মা শুধুমাত্র সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসেন এবং সেখানে চিকিৎসা ব্যয়ের জন্য সরকারি সহায়তা গ্রহণ করেন। এ ব্যয় মার্কিন করদাতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এ ধরনের অভিভাবকরা ভবিষ্যতে তাদের ভিসা নবায়নের যোগ্যতাও হারাতে পারেন।”

এই প্রবণতাকে ‘বার্থ ট্যুরিজম’ বলা হয়। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটিতে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পেয়ে থাকে। এই সুযোগকে কাজে লাগাতে অনেকেই পরিকল্পিতভাবে গর্ভবতী অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, যাতে সন্তান জন্মের মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া যায়। সন্তানকে ‘অ্যাঙ্কর বেবি’ হিসেবে ব্যবহার করার এমন কৌশলকে মার্কিন কর্তৃপক্ষ স্পষ্টভাবে প্রতারণামূলক বলেই বিবেচনা করছে।

এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার তাদের ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিসা আবেদনকারীর প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ দেখা দিলে আবেদন প্রত্যাখ্যানের হারও বাড়ছে।

পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটন ভিসা শুধুমাত্র ভ্রমণ ও বিনোদনের জন্য দেওয়া হয়। চিকিৎসা বা সন্তান জন্মের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে হলে নির্ধারিত মেডিকেল ভিসার প্রয়োজন হয়। কিন্তু কেউ যদি ভ্রমণ ভিসার আড়ালে এই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে চান, তবে তা সরাসরি ভিসা বিধিমালার লঙ্ঘন।

যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, “যারা ভিসা ব্যবস্থাকে প্রতারণার মাধ্যমে ব্যবহার করতে চান, তাদের ভিসা বাতিল ও ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।”

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসা বিধিনিষেধ ও উদ্দেশ্য সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ভিসা নবায়নে নতুন জটিলতা, বিপাকে পড়তে পারেন হাজারো বাংলাদেশি

আপডেট সময় ০১:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের উদ্দেশ্যে পর্যটন ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা করলে সেই ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে এমন কঠোর সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে দেশটির সরকার। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের হেজেমনিক মনোভাব পরিত্যাগ করতে হবে:চীন