ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরাইল, নিহত কমপক্ষে ১২, আহত শতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 135

ছবি সংগৃহীত

ইসরাইলের তেল আবিব ও হাইফা শহরসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ১২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা ও আল মায়াদিন, চিকিৎসক এবং বিভিন্ন গণমাধ্যমের বরাতে।

আরও পড়ুন  ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ নিহত ৭৮ জন

শনিবার (১৪ জুন) ইসরাইলের বিমান বাহিনী তেহরানসহ ইরানের বিভিন্ন বেসামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায়। শাহরান এলাকার একটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। এর জবাবে রাতেই ইসরাইলে পাল্টা হামলা চালায় ইরান।

আল জাজিরার তথ্য অনুযায়ী, ইরানের পাল্টা হামলার সময় পুরো ইসরাইলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)।

খবরে বলা হয়, ইরান কয়েকশ’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। এর বেশিরভাগই ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তেল আবিবে চালানো সর্বশেষ হামলায় সাতজন ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। বাত ইয়াম এলাকায় আহত হয়েছেন ৭৪ জন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রেহোবত এলাকায় ২৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন গুরুতর।

ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে ইসরাইলের গুরুত্বপূর্ণ অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান ‘ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স’। ভবনের সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়ে। আগুনে কয়েকটি গবেষণাগার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং অনেক মানুষ ভবনের ভেতরে আটকা পড়েছেন।

এদিকে, শুক্রবার (১৩ জুন) থেকে ইসরাইল বিনা উসকানিতে ইরানজুড়ে বিমান হামলা শুরু করে। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত দুই দিনে ইসরাইলি হামলায় অন্তত ৮০ জন নিহত ও ৮০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ২০ জন শিশু।

পরমাণু আলোচনার সময় এমন আক্রমণ-প্রত্যাক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

নিউজটি শেয়ার করুন

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরাইল, নিহত কমপক্ষে ১২, আহত শতাধিক

আপডেট সময় ১১:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ইসরাইলের তেল আবিব ও হাইফা শহরসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ১২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা ও আল মায়াদিন, চিকিৎসক এবং বিভিন্ন গণমাধ্যমের বরাতে।

আরও পড়ুন  ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের ‘অধিকার’ দাবি, আলোচনা স্থগিত