ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া থেকে সরে দাঁড়াল ইউরোপের দুই প্রভাবশালী দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 188

ছবি: সংগৃহীত

চলতি মাসের ১৭ থেকে ২০ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিস্তিন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। সৌদি আরব ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও দ্য গার্ডিয়ানের খবরে জানা যায়, ফ্রান্স শুরুতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বীকৃতি নিয়ে সমর্থন তৈরির চেষ্টা চালালেও, বর্তমানে তারা সরাসরি স্বীকৃতি না দিয়ে একটি ‘স্বীকৃতি পথনকশা’ উপস্থাপন করবে। এর মধ্যে রয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি প্রশাসনের সংস্কারের প্রস্তাব।

আরও পড়ুন  ফ্রান্সের নতুন পদক্ষেপ: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এটিকে ‘নৈতিক দায়িত্ব’ ও ‘রাজনৈতিক প্রয়োজন’ বলে উল্লেখ করলেও, বাস্তবতার নিরিখে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না ইউরোপ। ইউরোপীয় দেশগুলোর অনেকেই মনে করছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হলে ইসরায়েলের সম্মতি এবং আরব দেশগুলোর প্রতিদানের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে পশ্চিমা বিশ্বের বড় একটি অংশ এখনো দ্বিধান্বিত অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া থেকে সরে দাঁড়াল ইউরোপের দুই প্রভাবশালী দেশ

আপডেট সময় ১১:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

চলতি মাসের ১৭ থেকে ২০ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিস্তিন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। সৌদি আরব ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও দ্য গার্ডিয়ানের খবরে জানা যায়, ফ্রান্স শুরুতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বীকৃতি নিয়ে সমর্থন তৈরির চেষ্টা চালালেও, বর্তমানে তারা সরাসরি স্বীকৃতি না দিয়ে একটি ‘স্বীকৃতি পথনকশা’ উপস্থাপন করবে। এর মধ্যে রয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি প্রশাসনের সংস্কারের প্রস্তাব।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমে যাওয়ায় ইউরোপ এখন নিজেরা যুদ্ধবিমান বানানোর চেষ্টা করছে