ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

ইসরায়েলের গোলান হাইটসে সিরিয়া ও ইয়েমেন থেকে রকেট হামলার দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 212

ছবি সংগৃহীত

সিরিয়া থেকে ইসরায়েলের অধিকৃত গোলান হাইটস লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ জুন) এ ঘটনার খবর দেয় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু, যার সূত্র ইসরায়েলি সরকারি ও বেসরকারি মিডিয়া।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কেএএন জানায়, দক্ষিণ সিরিয়া থেকে নিক্ষেপ করা দুটি রকেট গোলান হাইটসের কাছে খোলা একটি এলাকায় আঘাত করে। এসময় দক্ষিণ গোলান হাইটসসহ ইসরায়েলের বেশ কিছু এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

আরও পড়ুন  ইসরায়েল গাজার মানচিত্র নতুন করে আঁকছে, ফিলিস্তিনিদের ঠেলে দিচ্ছে মাত্র এক-তৃতীয়াংশ জায়গায়

স্থানীয় সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানায়, গোলান হাইটসের হাসপিন ও রামাত মাগশিমিম নামক সম্প্রদায়গুলোর ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় সাইরেন বাজানো হয়। রকেট প্রতিহত করতে ইসরায়েলি সেনাবাহিনী কামান থেকে পাল্টা গুলি চালায়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। সাইরেন বাজানোর কিছু সময় পরই সংশ্লিষ্ট এলাকার মানুষ বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন বলেও জানায় ইয়েদিওথ আহরোনোথ।

এদিকে, একই দিনে ইসরায়েল দাবি করেছে যে, তারা ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে। গ্যালিলি অঞ্চলসহ জেরুজালেম ও নফ হাগালিল এলাকাতেও বিমান হামলার সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও।

দুটি হামলার কোনোটিতেই এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর থেকে ইসরায়েলের উত্তরের আকাশসীমা ও গোলান হাইটস এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্ত ও গাজা উপত্যকায় উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের গোলান হাইটসে সিরিয়া ও ইয়েমেন থেকে রকেট হামলার দাবি

আপডেট সময় ০১:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

সিরিয়া থেকে ইসরায়েলের অধিকৃত গোলান হাইটস লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ জুন) এ ঘটনার খবর দেয় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু, যার সূত্র ইসরায়েলি সরকারি ও বেসরকারি মিডিয়া।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কেএএন জানায়, দক্ষিণ সিরিয়া থেকে নিক্ষেপ করা দুটি রকেট গোলান হাইটসের কাছে খোলা একটি এলাকায় আঘাত করে। এসময় দক্ষিণ গোলান হাইটসসহ ইসরায়েলের বেশ কিছু এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

আরও পড়ুন  ট্রাম্পের নির্দেশে ইসরায়েলের জন্য শক্তিশালী বোমার চালান প্রস্তুত