ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় শক্ত সমর্থনের ঘোষণা চীনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 412

ছবি: সংগৃহীত

জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার (২০ মে) বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন তিনি।

সম্প্রতি অধিকৃত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার পর ভারতের সঙ্গে চার দিনের উত্তেজনা শেষে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, মতপার্থক্য নিরসনে দুই দেশের সংলাপ ও আলোচনার প্রচেষ্টাকে স্বাগত জানায় বেইজিং।

আরও পড়ুন  কাশ্মীরে ভারত-পাকিস্তান উত্তেজনায় ভূপাতিত হয়েছিল ৫টি যুদ্ধবিমান: দাবি ট্রাম্পের

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওয়াং ই পাকিস্তানকে ‘আয়রনক্লাড ফ্রেন্ড’ হিসেবে উল্লেখ করেছেন এবং দুই দেশের মধ্যকার ‘সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের এ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চীনের এই অবস্থান পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট, চীন-পাকিস্তান বন্ধুত্বের ভবিষ্যৎ, এবং বিশেষ করে ‘সিপিইসি ২.০’ (চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের দ্বিতীয় ধাপ) বিষয়েও বিস্তারিত মতবিনিময় হয়।

পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়ে মতৈক্যে পৌঁছানোর সন্তোষ প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে, ইসহাক দার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সাথেও সাক্ষাৎ করেন।

আঞ্চলিক উত্তেজনার পটভূমিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চীনের আমন্ত্রণে তিনি তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার বেইজিং পৌঁছান।

সূত্র: ডন

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় শক্ত সমর্থনের ঘোষণা চীনের

আপডেট সময় ১২:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার (২০ মে) বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন তিনি।

সম্প্রতি অধিকৃত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার পর ভারতের সঙ্গে চার দিনের উত্তেজনা শেষে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, মতপার্থক্য নিরসনে দুই দেশের সংলাপ ও আলোচনার প্রচেষ্টাকে স্বাগত জানায় বেইজিং।

আরও পড়ুন  ‎যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের