ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

বন্দি বিনিময় সংক্রান্ত বড় সমঝোতায় পৌঁছাল রাশিয়া ও ইউক্রেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 523

ছবি: সংগৃহীত

তুরস্কে প্রত্যাশিত যুদ্ধবিরতিতে সম্মত না হলেও রাশিয়া ও ইউক্রেন বন্দি বিনিময়ের একটি বড় সমঝোতায় পৌঁছেছে। উভয় দেশই ২ হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে, যার অর্ধেক রুশ এবং বাকি অর্ধেক ইউক্রেনীয়।

গত প্রায় সাড়ে তিন বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই সময়ের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধবন্দি বিনিময় হয়েছে, তবে এবারই প্রথম একবারে এত বেশি সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দিতে সম্মত হলো মস্কো ও কিয়েভ।

আরও পড়ুন  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন, ২.৮৪ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা

তুরস্কে রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি রাশিয়া স্টেট টিভিকে জানিয়েছেন যে, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা সন্তোষজনক হয়েছে এবং মস্কো কিয়েভের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

মেডিনস্কি বলেন, “আমরা এক হাজার ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছি। এর বিনিময়ে ইউক্রেনও তাদের কারাগারে বন্দি এক হাজার রুশ যুদ্ধবন্দিকে ছেড়ে দেবে। আলোচনার ফলাফলে আমরা সন্তুষ্ট এবং এটি চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।” তিনি আরও উল্লেখ করেন, ইউক্রেনের প্রতিনিধিরা দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠকের জন্য অনুরোধ করেছেন, যা গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বন্দি বিনিময় সংক্রান্ত বড় সমঝোতায় পৌঁছাল রাশিয়া ও ইউক্রেন

আপডেট সময় ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

তুরস্কে প্রত্যাশিত যুদ্ধবিরতিতে সম্মত না হলেও রাশিয়া ও ইউক্রেন বন্দি বিনিময়ের একটি বড় সমঝোতায় পৌঁছেছে। উভয় দেশই ২ হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে, যার অর্ধেক রুশ এবং বাকি অর্ধেক ইউক্রেনীয়।

গত প্রায় সাড়ে তিন বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই সময়ের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধবন্দি বিনিময় হয়েছে, তবে এবারই প্রথম একবারে এত বেশি সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দিতে সম্মত হলো মস্কো ও কিয়েভ।

আরও পড়ুন  ইসরায়েল থেকে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র