ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৯, দুর্ভিক্ষের মুখে লাখো মানুষ

ইসরায়েলিহামলা, নিহত, দুর্ভিক্ষ, মানবিকসঙ্কট
  • আপডেট সময় ১১:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 503

ছবি সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি বন্দী হস্তান্তরের পর ফের গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৩ মে) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে এই হামলায় কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার আকাশজুড়ে ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমানের গর্জন শোনা গেছে। নিরবচ্ছিন্ন হামলার কারণে পরিবারগুলো খাদ্য সংকটে পড়েছে। অনেকে জানিয়েছেন, তারা তাদের সন্তানদের জন্য খাবার জোগাড় করতে পারছেন না, শিশুরা দিন কাটাচ্ছে ক্ষুধার্ত অবস্থায়।

আরও পড়ুন  খুলনায় ভোটকেন্দ্রে মাদ্রাসা প্রধানের ধাক্কায় বিএনপি নেতা নিহত

এদিকে হামাস জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি একটি ‘ইতিবাচক পদক্ষেপ’ যা যুদ্ধবিরতি আলোচনার দ্বার উন্মুক্ত করেছে। একইসঙ্গে তারা বলেছে, এই পদক্ষেপ মানবিক সহায়তা প্রবেশ এবং গাজার পুনর্গঠনের পথ প্রশস্ত করতে সহায়ক হবে।

জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞদের একটি প্যানেল হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজার মোট জনসংখ্যাই এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। তাদের মতে, অন্তত ৫ লাখ মানুষ অনাহারের চরম সংকটে ভুগছে।

উল্লেখ্য, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার পর হামাস গাজা থেকে মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক এবং ইসরায়েলি সেনা সদস্য এডান আলেকজান্ডারকে মুক্তি দেয়। এই ঘটনা ঘটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মাত্র একদিন আগে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে একজন মধ্যস্থতাকারী পাঠাবেন। কিন্তু আলেকজান্ডারের মুক্তির পরপরই গাজায় ফের ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ শুরু হয়, যা এই আলোচনার বাস্তব ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, মানবিক বিপর্যয় ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৯, দুর্ভিক্ষের মুখে লাখো মানুষ

আপডেট সময় ১১:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

মার্কিন-ইসরায়েলি বন্দী হস্তান্তরের পর ফের গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৩ মে) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে এই হামলায় কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার আকাশজুড়ে ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমানের গর্জন শোনা গেছে। নিরবচ্ছিন্ন হামলার কারণে পরিবারগুলো খাদ্য সংকটে পড়েছে। অনেকে জানিয়েছেন, তারা তাদের সন্তানদের জন্য খাবার জোগাড় করতে পারছেন না, শিশুরা দিন কাটাচ্ছে ক্ষুধার্ত অবস্থায়।

আরও পড়ুন  সুদানের উত্তর দারফুরে আরএসএফের হামলায় ১২০ জন বেসামরিক মানুষ নিহত