ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত আরো ৩৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 480

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আইএসপিআর-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার ঘটনায় দুইজন পাকিস্তানি এখনও নিখোঁজ। মঙ্গলবার দিবাগত রাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরাবাদ এলাকায় ভারত ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ পাকিস্তানের।

আরও পড়ুন  পাকিস্তানকে ধন্যবাদ জানালো আসিফ নজরুল

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “রাত ১টার কিছু পর ভারতের আকাশসীমা থেকে ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকার সুবহান্নাল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।”

তিনি জানান, পাকিস্তান এর যথাযথ জবাব দিচ্ছে। “এই ঘৃণ্য উসকানির দায়ভার ভারতকে নিতে হবে,” বলেন তিনি।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এরপর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

ভারতের সামরিক বাহিনী ‘অপারেশন সিঁদুর’ চালু করেছে বলে জানায় দেশটির সরকার। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি।

পাকিস্তানের লাহোর থেকে ৩০ কিলোমিটার দূরে মুরিদকে এলাকায় বসবাসকারী এক পরিবার হামলার পর আতঙ্কে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছেন বলে জানা গেছে।

লেফটেন্যান্ট জেনারেল শরীফ জানান, ভাওয়ালপুরের আহমেদপুরে একটি শিশু নিহত ও ১২ জন আহত হয়েছেন। কোটলিতে দুই বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এবং একটি মসজিদে হামলার খবর পাওয়া গেছে। মুজাফ্ফরাবাদে সড়কে ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আহমেদপুরে মসজিদ ও নিকটবর্তী বাড়িতে হামলার ঘটনায় একটি পরিবার আটকা পড়েছে বলে জানান তিনি। উদ্ধারকাজ চলছে। পাকিস্তানি বাহিনী স্থল ও আকাশপথে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক।

ভারত-পাকিস্তান সীমান্তে এমন উত্তেজনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোটা উপমহাদেশে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত আরো ৩৫

আপডেট সময় ১১:৪৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আইএসপিআর-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার ঘটনায় দুইজন পাকিস্তানি এখনও নিখোঁজ। মঙ্গলবার দিবাগত রাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরাবাদ এলাকায় ভারত ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ পাকিস্তানের।

আরও পড়ুন  গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৫১, শোকের ছায়া দেশজুড়ে