ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাবের নির্দেশ, সীমান্তে তৎপর ভারতীয় সেনাবাহিনী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 145

ছবি সংগৃহীত

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির পরও উত্তেজনা কমেনি। সীমান্ত পরিস্থিতি সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করে ভারতীয় সেনাবাহিনী কঠোর বার্তা দিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব দেয়া হবে।

শনিবার (১০ মে) অনুষ্ঠিত ডিজিএমও পর্যায়ের আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায় ভারত ও পাকিস্তান। এর পরদিন, রোববার (১১ মে) ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যেকোনো লঙ্ঘনের জবাবে ব্যবস্থা নেয়ার জন্য পশ্চিম সীমান্তের সব সেনা কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

আরও পড়ুন  ২০৫ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে টেক্সাস থেকে ভারতে ফেরত পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট

এক্স-এ (সাবেক টুইটার) ভারতীয় সেনাবাহিনী জানায়, ‘১০-১১ মে রাতের সংঘর্ষ এবং আকাশসীমা লঙ্ঘনের প্রেক্ষিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সীমান্তবর্তী সেনা কমান্ডারদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং পাল্টা পদক্ষেপের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।’

ভারতের সেনা সূত্র বলছে, ডিজিএমও পর্যায়ের সমঝোতা বাস্তবায়নে পাকিস্তানের পক্ষ থেকে কোনো লঙ্ঘন হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হবে। বিশেষ করে, ভবিষ্যতে পাকিস্তানভিত্তিক কোনো সন্ত্রাসী হামলাকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে এবং তেমনই জবাব দেয়া হবে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং ৮ মে ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তানের একাধিক স্থানে অভিযান চালায়। পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা হামলা চালায়, যার ফলে টানা চারদিন ধরে তীব্র পাল্টাপাল্টি হামলা চলে।

অবশেষে, ১০ মে শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক ঘোষণায় এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন।

যদিও আপাতত সীমান্তে কোনো নতুন সংঘর্ষের খবর পাওয়া যায়নি, তবে ভারতীয় সেনাবাহিনীর স্পষ্ট বার্তা যেকোনো ধরণের উসকানিতে এবার আর ছাড় নয়।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাবের নির্দেশ, সীমান্তে তৎপর ভারতীয় সেনাবাহিনী

আপডেট সময় ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির পরও উত্তেজনা কমেনি। সীমান্ত পরিস্থিতি সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করে ভারতীয় সেনাবাহিনী কঠোর বার্তা দিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব দেয়া হবে।

শনিবার (১০ মে) অনুষ্ঠিত ডিজিএমও পর্যায়ের আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায় ভারত ও পাকিস্তান। এর পরদিন, রোববার (১১ মে) ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যেকোনো লঙ্ঘনের জবাবে ব্যবস্থা নেয়ার জন্য পশ্চিম সীমান্তের সব সেনা কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

আরও পড়ুন  সুদানের রাজধানী পুনরুদ্ধারের পথে সেনাবাহিনী, হেমেত্তির ভাগ্যে কী ঘটেছে