ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫

ইরানে ভয়াবহ বিস্ফোরণ: দু’দিন পর আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৭০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 113

ছবি সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের দুই দিন পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

গত শনিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শাহীদ রাজায়ি বন্দরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বন্দরটি হরমুজ প্রণালীর নিকটবর্তী, যেখান দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালান। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আরও পড়ুন  পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা চান ইরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন সব স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করে এবং বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেয়। বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী এসকানদার মোমেনি জানান, আহতদের মধ্যে ১২০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বন্দরের কাস্টমস দপ্তর সূত্রে জানা গেছে, বিপজ্জনক রাসায়নিক পদার্থ সংরক্ষিত একটি গুদামে আগুন লাগার ফলে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি। ইরান সরকার ক্ষেপণাস্ত্র জ্বালানিসংক্রান্ত কোনো ঘটনার সঙ্গে বিস্ফোরণের সম্পর্ক থাকার সম্ভাবনা অস্বীকার করেছে।

গত রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বন্দর আব্বাসের একটি হাসপাতালে আহতদের দেখতে যান। একই দিনে হরমোজগান প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয় এবং দেশব্যাপী জাতীয় শোক দিবস পালন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনি আরও জানান, বিস্ফোরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তলব করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিরাপত্তাবিধি লঙ্ঘন এবং গাফিলতির প্রমাণ মিলেছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণ কেন্দ্র করে স্থানীয় ও আন্তর্জাতিক মহলে নানা ধরনের জল্পনা ছড়িয়ে পড়লেও, সরকার দ্রুতই এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য প্রকাশের আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরানে ভয়াবহ বিস্ফোরণ: দু’দিন পর আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৭০

আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের দুই দিন পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

গত শনিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শাহীদ রাজায়ি বন্দরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বন্দরটি হরমুজ প্রণালীর নিকটবর্তী, যেখান দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালান। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আরও পড়ুন  পারমাণবিক কর্মসূচিতে বড় সিদ্ধান্তর পথে ইরান, সমঝোতার সম্ভাবনা