ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 774

ছবি সংগৃহীত

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামীর বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটি বৃহৎ আন্দোলন গড়ে উঠবে এবং সেই লড়াইয়েও জয়ী হবে জনগণ।

আরও পড়ুন  ডিএমপির প্রসিকিউশন বিভাগে দুর্নীতির অভিযোগ: তদন্তে আদালতের নির্দেশ

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের সমাগমে মুখরিত ছিল সমাবেশস্থল।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা অতীতে একটি লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এখন আমাদের সামনে আরেকটি চ্যালেঞ্জ দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনই হবে আগামীর বাংলাদেশ গড়ার পথে আমাদের দ্বিতীয় বিজয়। ইনশাআল্লাহ, সেই লড়াইয়েও আমরা সফল হব।”

তিনি আরও বলেন, “এদেশের মানুষ শান্তি চায়, ন্যায়ের প্রতিষ্ঠা চায়, দুর্নীতিমুক্ত সমাজ চায়। জামায়াতে ইসলামী সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমরা জনগণের সঙ্গে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।”

বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান একটি হৃদয়বিদারক সংবাদ জানান। তিনি বলেন, “আজকের এই জাতীয় সমাবেশে অংশ নিতে এসে আমাদের তিনজন ভাই ইন্তেকাল করেছেন। তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন এই দোয়া করছি।”

দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নই। জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের জন্য আমরা সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে চাই।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “দেশে রাজনৈতিক প্রতিহিংসা, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদই ভবিষ্যতের দিকনির্দেশনা দিবে।”

এই সমাবেশের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতারা একটি স্পষ্ট বার্তা দিয়েছেন আগামীর আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির

আপডেট সময় ০৭:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামীর বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটি বৃহৎ আন্দোলন গড়ে উঠবে এবং সেই লড়াইয়েও জয়ী হবে জনগণ।

আরও পড়ুন  জামায়াতের সমাবেশের পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা