ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ফেড চেয়ারম্যানকে বরখাস্তের পরিকল্পনা নেই: সুদের হার কমানোর আহ্বান ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 311

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার কোনো ইচ্ছা তার নেই। তবে তিনি প্রত্যাশা করছেন, অর্থনীতির গতি বাড়াতে ফেড সুদের হার কমানোর ক্ষেত্রে আরও দৃঢ় পদক্ষেপ নেবে। ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে স্বস্তির কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি জেরোম পাওয়েলকে বরখাস্ত করতে যাচ্ছি না। তবে আমি চাই, তিনি সুদের হার কমাতে আরও সক্রিয় হোন এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ভূমিকা রাখুন।”

আরও পড়ুন  টিকটক বিক্রির জন্য একটি প্রভাবশালী ও অর্থবিত্তশালী ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছি: ট্রাম্প

এ সময় তিনি চীনের সঙ্গে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কথাও উল্লেখ করেন, যা চীনা পণ্যের ওপর বিদ্যমান শুল্ক ‘অনেকটাই কমাতে’ পারে। ট্রাম্প বলেন, “চুক্তিটি বর্তমান শুল্ক কাঠামোর থেকে অনেকটাই আলাদা হবে, তবে শূন্য শুল্কে নামবে না।”

ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই মার্কিন শেয়ারবাজারে ইতিবাচক সাড়া দেখা যায়। ইক্যুইটি ইনডেক্স ফিউচার প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। ডলারের দাম সামান্য বৃদ্ধি পায় এবং বিনিয়োগকারীদের মাঝে আস্থা কিছুটা ফিরে আসে।

এর আগে, ইস্টার ছুটিতে ট্রাম্পের ফেডের সমালোচনা বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছিল। সোমবার (২১ এপ্রিল) শেয়ারবাজারে পতনের মূল কারণ ছিল ট্রাম্পের কঠোর অবস্থান। তিনি সতর্ক করেছিলেন, যদি সুদের হার দ্রুত না কমানো হয়, তবে যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য মন্দার মুখোমুখি হতে পারে। অন্যদিকে, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে অবস্থান নেন।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের সাম্প্রতিক এই অবস্থান পরিবর্তন বিশ্ববাজারের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত। এভারকোর আইএসআইয়ের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ গুহা বলেন, “ট্রাম্পের এই মন্তব্য বাজারে স্বস্তি এনেছে। এটি অর্থনৈতিক মন্দা এবং শুল্কসংক্রান্ত অস্থিরতার কারণে সম্ভাব্য ঋণ সংকটের আশঙ্কা কিছুটা প্রশমিত করেছে। তবে ঝুঁকি এখনও পুরোপুরি দূর হয়নি।”

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

ফেড চেয়ারম্যানকে বরখাস্তের পরিকল্পনা নেই: সুদের হার কমানোর আহ্বান ট্রাম্পের

আপডেট সময় ১০:০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার কোনো ইচ্ছা তার নেই। তবে তিনি প্রত্যাশা করছেন, অর্থনীতির গতি বাড়াতে ফেড সুদের হার কমানোর ক্ষেত্রে আরও দৃঢ় পদক্ষেপ নেবে। ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে স্বস্তির কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি জেরোম পাওয়েলকে বরখাস্ত করতে যাচ্ছি না। তবে আমি চাই, তিনি সুদের হার কমাতে আরও সক্রিয় হোন এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ভূমিকা রাখুন।”

আরও পড়ুন  বিশ্ব শেয়ারবাজারে ধস: ট্রাম্পের শুল্কনীতির প্রভাব