ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দল কারিগরি শিক্ষার বিকল্প নেই, জুলাই নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, শিক্ষার্থী বিষপান ভাইরাল ‘স্ট্রাইকার’ আশরাফুলের পরিচয় মিলল অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন লিটন মাতৃদুগ্ধের বিকল্প নেই, সচেতনতা আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর গুম করে স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর মেট্রো স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা কুয়েতে ইরানি ড্রোন হামলার দাবি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর

গাজা চুক্তিকে স্বাগত সৌদির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণসংক্রান্ত চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (১ আগস্ট) দেশটি এ উদ্যোগকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে চুক্তির সব ধাপ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্ব এবং চুক্তি সম্পন্ন করতে তার অঙ্গীকারের প্রশংসা করা হয়। একই সঙ্গে এ উদ্যোগে ভূমিকা রাখায় মিসর, কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র, পিস কাউন্সিল এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীদারের প্রচেষ্টারও প্রশংসা জানানো হয়েছে।

আরও পড়ুন  গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্পের ঘোষণা ঘিরে বৈশ্বিক উদ্বেগ

বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮০৩–এর আওতায় অনুমোদিত সমন্বিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তির প্রতিটি ধাপ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

এতে গাজা থেকে ইসরাইলি সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েন, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করা, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার প্রশাসনিক দায়িত্ব পুনরায় হস্তান্তরের বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে।

সৌদি আরবের মতে, এই চুক্তি একটি বিস্তৃত রাজনৈতিক প্রক্রিয়ার ভিত্তি তৈরি করতে পারে, যার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত হবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ এগিয়ে যাবে। একই সঙ্গে পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রও তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

গাজা চুক্তিকে স্বাগত সৌদির

আপডেট সময় ১০:১৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণসংক্রান্ত চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (১ আগস্ট) দেশটি এ উদ্যোগকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে চুক্তির সব ধাপ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্ব এবং চুক্তি সম্পন্ন করতে তার অঙ্গীকারের প্রশংসা করা হয়। একই সঙ্গে এ উদ্যোগে ভূমিকা রাখায় মিসর, কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র, পিস কাউন্সিল এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীদারের প্রচেষ্টারও প্রশংসা জানানো হয়েছে।

আরও পড়ুন  অনিশ্চয়তা কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছে টিকটক