ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিল: দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও বৈচিত্র্যের শক্তি সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি ওজন কমানোর ‘গোপন অস্ত্র’ পর্যাপ্ত ঘুম? দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিয়ামির অতিমানবিক জয় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়া সংগঠনগুলোর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেঙ্গু তাণ্ডব অব্যাহত: ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৪, বরিশালে সর্বোচ্চ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 147

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এককভাবে বরিশাল বিভাগেই ভর্তি হয়েছেন ১৩৮ জন, যা সারাদেশের আক্রান্তের অর্ধেকেরও বেশি। তবে আশার খবর, এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  বরিশাল নার্সিং কলেজে আন্দোলনে হামলা, আহত ৩ শিক্ষার্থী, উত্তপ্ত ক্যাম্পাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরের) ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪ জন এবং দক্ষিণ সিটিতে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ২ হাজার ১২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে মৃত্যুর সংখ্যা ৭। তবে বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন, যার মধ্যে মারা গেছেন ৩০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০৯ জন। আর বছরের শুরু থেকে মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৬৯৮ জন।

প্রসঙ্গত, গত বছর দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ প্রাণহানি ঘটে, তখন মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা, বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানিতে মশার প্রজনন বন্ধ করাই সবচেয়ে কার্যকর উপায়। বর্ষাকাল সামনে থাকায় এ সময় ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু তাণ্ডব অব্যাহত: ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৪, বরিশালে সর্বোচ্চ

আপডেট সময় ০৬:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এককভাবে বরিশাল বিভাগেই ভর্তি হয়েছেন ১৩৮ জন, যা সারাদেশের আক্রান্তের অর্ধেকেরও বেশি। তবে আশার খবর, এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  এজলাসে ঢুকে আদালতের কাজে বাধা, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক