ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

দেশজুড়ে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 501

ছবি সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন রোগী।

আরও পড়ুন  শহুরে রোগ ডেঙ্গু নিস্প্রাণ করছে গ্রামের মানুষকে

শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় সর্বোচ্চ ১৬১ জন শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭১ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৬ হাজার ৭৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৪৮৮ জন। চলতি বছরে এ রোগে প্রাণ হারিয়েছেন ৬২ জন।

আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। মোট আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং নিয়মিত মশারি ব্যবহার করার প্রতি গুরুত্বারোপ করছেন তারা।

সরকারি বিভিন্ন সংস্থাও মশা নিধনে কাজ চালিয়ে গেলেও জনসচেতনতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

দেশজুড়ে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

আপডেট সময় ০৭:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন রোগী।

আরও পড়ুন  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮ জন, মৃত্যু নেই