ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

তাঁত শিল্প নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 376

ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গঠন করলে সিরাজগঞ্জ–পাবনা অঞ্চলের তাঁত পণ্য বিশ্ববাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন,“আমরা যদি তাঁতের কথা বলি, আমরা যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি—প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ–পাবনা এলাকার কথা। এই এলাকার মানুষ বহু বছর ধরে তাঁত শিল্পের সঙ্গে জড়িত।

আরও পড়ুন  দীর্ঘ ৩৫ বছর পর পুরুষ সরকারপ্রধান পাচ্ছে বাংলাদেশ

কিন্তু এই তাঁত শিল্পকে নিয়ে যদি আমরা পরিকল্পিতভাবে কাজ করতে পারি, তাহলে এই শিল্পে উৎপাদিত পণ্য ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব।

সিরাজগঞ্জ–পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে রপ্তানি করতে চাই।”

শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি চাইলে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। আপনারাও হয়তো জোরে জোরে হাততালি দিতেন। কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হতো? লাভ হতো না।

বাংলাদেশের মানুষ এখন জানতে চায়—কোন রাজনৈতিক দল দেশের জন্য কী পরিকল্পনা গ্রহণ করবে, যাতে দেশ ও জনগণ সামনে এগিয়ে যেতে পারে।”

তিনি বলেন, সিরাজগঞ্জ ও পাবনাসহ এই অঞ্চলে বহু উন্নয়নমূলক কাজ করার সুযোগ রয়েছে। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব।

বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মী ও দেশের মানুষ জীবন উৎসর্গ করেছে। স্বৈরাচারের পতন হয়েছে।
এখন আমাদের কাজ দেশ গড়া। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সরকার গঠন করলে সারাদেশে নতুন নতুন শিল্প পার্ক স্থাপন, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, বেকার সমস্যা সমাধান এবং ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

এ ছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে নারী ও কৃষকদের সহায়তার কথাও জানান তারেক রহমান।

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন,
“গত ১৬–১৭ বছর যারা প্রতিবাদ করেছে, তাদের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে।

এই অধিকার ফিরিয়ে আনতে হলে ১২ তারিখে আপনাদের সোচ্চার হতে হবে। ধানের শীষে সিল মারার মাধ্যমে যদি আপনারা জবাব দেন, তাহলে যারা আপনাদের অধিকার কেড়ে নিয়েছিল তারা জবাব পাবে।”

তিনি আরও বলেন, “আমরা সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য পরিচয়—সে বাংলাদেশের নাগরিক। ধর্ম, জাত-পাত নয়; মানুষের মর্যাদাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে ভোট চান তারেক রহমান। তারা হলেন—

সিরাজগঞ্জ:
সেলিম রেজা (সিরাজগঞ্জ-১), ইকবাল হাসান মাহমুদ (সিরাজগঞ্জ-২), আয়নুল হক (সিরাজগঞ্জ-৩), এম আকবর আলী (সিরাজগঞ্জ-৪), আমিরুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৫), এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬)।

পাবনা:
শামসুর রহমান (পাবনা-১), এ কে এম সেলিম রেজা হাবিব (পাবনা-২), হাসান জাফির তুহিন (পাবনা-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪) ও শামছুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫)।

বেলা ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে পৌঁছান তারেক রহমান সাড়ে ৩টায়।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।

উত্তরাঞ্চলে দুই দিনের প্রচারাভিযানে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া ও রংপুরে নির্বাচনি সমাবেশ করেন। সিরাজগঞ্জে সমাবেশ শেষে তিনি টাঙ্গাইলে আরেকটি জনসভায় অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

তাঁত শিল্প নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান

আপডেট সময় ০৭:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বিএনপি সরকার গঠন করলে সিরাজগঞ্জ–পাবনা অঞ্চলের তাঁত পণ্য বিশ্ববাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন,“আমরা যদি তাঁতের কথা বলি, আমরা যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি—প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ–পাবনা এলাকার কথা। এই এলাকার মানুষ বহু বছর ধরে তাঁত শিল্পের সঙ্গে জড়িত।

আরও পড়ুন  ‘আজ থেকে আমরা সবাই স্বাধীন’—নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান