১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
আমাদের সাইবার টিম তাদের গলা টিপে ধরেছে: জামায়াত আমির নবাবগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, জামায়াত কর্মী গুরুতর আহত যুক্তরাষ্ট্র নিজেদের জন্য ভেনেজুয়েলায় তেল উত্তোলনের নিয়ম সহজ করছে কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবা চালু ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা.শফিকুর রহমান: আমির হামজা দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু ‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু

বগুড়া বিএনপির ঘাঁটি, দায়িত্ব আপনাদের হাতে: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 59

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের হাতে সঁপে দিলাম। এই ঘাঁটিকে দেখে রাখবেন, এখানকার জনগণকে দেখে রাখবেন।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় সভা শুরু হয়। শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য দেন এবং পরে বিএনপির চেয়ারম্যান তাদের কথা শোনেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কেউ কেউ মনে করছেন ভোটারদের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। তবে ব্যক্তিগতভাবে তিনি এমন ধারণার সঙ্গে একমত নন। তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না। সবাইকে মাঠে নেমে ভোটারদের কাছে যেতে হবে।

তিনি আরও বলেন, বগুড়ার সাতটি আসনেই বিএনপিকে বড় ব্যবধানে জয়ী করতে হবে। সে লক্ষ্যেই সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
বগুড়া-৬ আসনে প্রার্থী হওয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, অতীতেও বিভিন্ন সময়ে তিনি বগুড়ার মানুষের কাছে এসেছেন। এবার প্রার্থী হয়ে এসেছেন ঠিকই, তবে তার নির্বাচনের দায়িত্ব স্থানীয় নেতাকর্মীদের ওপর চাপিয়ে দিতে চান না। কারণ সারা দেশে নির্বাচনী প্রচারণায় তাকে অংশ নিতে হচ্ছে বলে জানান তিনি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)-এর সভাপতিত্বে আয়োজিত সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান।

সভা শেষে নেতাকর্মীরা জানান, তারেক রহমানের বক্তব্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছেন। আসন্ন নির্বাচনে বগুড়াকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে ধরে রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

বগুড়া বিএনপির ঘাঁটি, দায়িত্ব আপনাদের হাতে: তারেক রহমান

আপডেট সময় ০৩:১১:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬