০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :

বাংলাদেশের সাংবাদিকদের আবেদন নাকচ করল আইসিসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 78

ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশি সাংবাদিকদের পাঠানো অ্যাক্রেডিটেশন আবেদন প্রত্যাখ্যান করেছে।

সোমবার সন্ধ্যায় ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে আবেদন বাতিলের বিষয়টি জানায় আইসিসি। এতে বলা হয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে পাঠানো কোনো আবেদনই অনুমোদন দেওয়া হয়নি।

এবারের বিশ্বকাপ কাভার করতে প্রায় একশ’ বাংলাদেশি সাংবাদিক আইসিসিতে আবেদন করেছিলেন। তবে ভারতের ভেন্যুতে ম্যাচ না খেলার সিদ্ধান্তের জেরে বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পরপরই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদনও বাতিল করে দেয় আইসিসি।

এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নিরাপত্তা শঙ্কার বিষয়টি নতুন করে সামনে আসে। বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা একাধিকবার প্রকাশ্যে ভারতে গিয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান।

গণহারে আবেদন প্রত্যাখ্যানের ঘটনায় দেশের ক্রীড়া সাংবাদিক মহলে ব্যাপক বিস্ময় ও হতাশা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আইসিসির মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা বিশ্বের নানা প্রান্তে গিয়ে বাংলাদেশ দলের দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্ট কাভার করে আসছেন। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে নানা দেশে গিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলেও, এবার প্রতিবেশী দেশে অনুষ্ঠিত একটি বিশ্বকাপে তাঁদের অংশগ্রহণের সুযোগ বন্ধ হয়ে যাওয়াকে নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ দল টুর্নামেন্টে না থাকলেও সাংবাদিকদের সম্পূর্ণভাবে বাইরে রাখার সিদ্ধান্ত আইসিসির নিরপেক্ষতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলছে ক্রীড়া বিশ্লেষকদের একটি অংশ।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের সাংবাদিকদের আবেদন নাকচ করল আইসিসি

আপডেট সময় ০৮:৫৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬