১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
আমাদের সাইবার টিম তাদের গলা টিপে ধরেছে: জামায়াত আমির নবাবগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, জামায়াত কর্মী গুরুতর আহত যুক্তরাষ্ট্র নিজেদের জন্য ভেনেজুয়েলায় তেল উত্তোলনের নিয়ম সহজ করছে কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবা চালু ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা.শফিকুর রহমান: আমির হামজা দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু ‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু

পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন প্রবাসীরা, সংখ্যা ছাড়াল ৪ লাখ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 76

ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ চোখে পড়ার মতো। এখন পর্যন্ত চার লাখের বেশি প্রবাসী এই পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুর দেড়টা পর্যন্ত মোট ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোট দিয়েছেন। এর মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৯৯৩ জন ভোটার ইতোমধ্যে ভোটপত্র পূরণ করে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

ইসি জানায়, এখন পর্যন্ত ১৯ হাজার ৩৮৮টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। এসব ব্যালট যাচাই শেষে ভোট গণনায় যুক্ত করা হবে।

নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের কাছে মোট ৬ লাখ ৮৩ হাজার ১২২টি ব্যালট পাঠিয়েছে। এর মধ্যে সোমবার দুপুর দেড়টা পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

কমিশন প্রবাসীদের দ্রুত ভোট দিয়ে নিকটবর্তী পোস্ট অফিসে ব্যালট পাঠানোর আহ্বান জানিয়েছে। জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে যদি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছায়, তাহলেই তা ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।

এবার দেশে ও দেশের বাইরে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি ভোটার প্রবাসী। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনই পোস্টাল ব্যালট গণনা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

প্রসঙ্গত, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুধু প্রবাসী নয়, দেশের ভেতরের তিন শ্রেণির ভোটারও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তারা হলেন— নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা (কারাবন্দি) ভোটাররা।

নিউজটি শেয়ার করুন

পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন প্রবাসীরা, সংখ্যা ছাড়াল ৪ লাখ

আপডেট সময় ০৮:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬