ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শেষ শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় পৌঁছালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 321

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি রাজধানীতে পৌঁছান।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের বিষয়টি ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি দুপুরের দিকে ঢাকায় নামে।

আরও পড়ুন  কাশ্মীরে হামলা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এস জয়শঙ্করকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সেই ঘোষণার পরদিনই তার ঢাকা সফর অনুষ্ঠিত হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ভারতের কোনো মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ঢাকা সফর বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

শেষ শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় পৌঁছালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

আপডেট সময় ০১:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫