০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 162

ছবি সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর দেশটি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। স্ল্যাপব্যাকের মাধ্যমে মূলত ২০১৫ সালের পর জাতিসংঘের যেসব নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল (অস্ত্র নিষেধাজ্ঞা, আর্থিক লেনদেন, বাণিজ্য ইত্যাদি), সেগুলো আবার কার্যকর করা। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান এখনো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্কের পথে অটল রয়েছে।

মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরান এখনো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্কের পথে অটল রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে বিস্তৃত ও গঠনমূলক সম্পর্কের মাধ্যমে ইরানের বিরোধীরা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। জনগণের জীবন ও জীবিকা সরকারের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছে।

প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন, আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করেছিল; কিন্তু ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, অনেক দেশ প্রাকৃতিক গ্যাস বা তেলের মতো সম্পদ ছাড়াই উন্নতি করেছে। ইরানও বিশেষজ্ঞ, মেধাবী ও জনগণের ঐক্যের ওপর নির্ভর করে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেবে।

পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করিনি, ভবিষ্যতেও করব না।

আলোচনা প্রসঙ্গে পেজেশকিয়ান জানান, ইরান সবসময় ন্যায়সংগত ও স্বচ্ছ আলোচনায় প্রস্তুত। তবে এমন কোনো আলোচনায় যাবে না, যা দেশকে নতুন সমস্যার মুখে ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

আপডেট সময় ০২:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫