ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় নতুন হামলায় প্রাণ গেল আরও ৬০ ফিলিস্তিনির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 320

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি হামলায় আবারও বাড়ল নিহতের সংখ্যা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এক দিনের ব্যবধানে অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও ১৪২ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, কেবল শুক্রবারের হতাহতের ঘটনা যোগ হওয়ায় গত দুই বছরের ইসরাইলি অভিযানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৪৯ জনে, আর আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।

আরও পড়ুন  গাজায় মানবিক বিপর্যয়: হামলায় ৮৩ নিহত, দুর্ভিক্ষে মৃত্যু বাড়ছে

বিবৃতিতে বলা হয়, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সেসব লাশ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ নিতে যাওয়া সাধারণ মানুষও নিরাপদ নন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। ওই ঘটনায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে সেদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী, যা এখনও অব্যাহত রয়েছে।

এই অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরাইল। গত নভেম্বরে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতেও (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় নতুন হামলায় প্রাণ গেল আরও ৬০ ফিলিস্তিনির

আপডেট সময় ১১:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি হামলায় আবারও বাড়ল নিহতের সংখ্যা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এক দিনের ব্যবধানে অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও ১৪২ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, কেবল শুক্রবারের হতাহতের ঘটনা যোগ হওয়ায় গত দুই বছরের ইসরাইলি অভিযানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৪৯ জনে, আর আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।

আরও পড়ুন  ‘মার্চ ফর গাজা’য় যা বললেন আহমাদুল্লাহ